সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। শ্রীমঙ্গলে একটি নাটকের কাজ শেষে প্রাইভেটকারযোগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন অভিনেত্রীসহ তার টিমের সদস্যরা। এ সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

শনিবার (২৯ আগস্ট)  গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে এ দুর্ঘটনাকবলিত হওয়ার কথা জানান অভিনেত্রী। 

ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ব্রিজ ও টোলপ্লাজা পার হওয়ার পরে দ্রুতগামী একটি পিকআপভ্যান তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তাদের বহনকারী গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই চালক পিকআপসহ পালিয়ে যান। তবে এ দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

দুর্ঘটনার পরপরই তাদের গাড়ির চালক একটি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে পিকআপটিকে আটক করতে সক্ষম হন। তবে চালক পিকআপটি রাস্তায় ফেলে রেখে চাবি নিয়ে সটকে পড়েন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদারকি করে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এ দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে তাসনুভা তিশা বলেন, পিকআপের ধাক্কাটি বেশ আক্রমণাত্মক ছিল। তবে আল্লাহর রহমতে গাড়িতে থাকা আমি, আমার ফটোগ্রাফার ও সহকারীসহ সবাই বড় ধরনের বিপদের হাত থেকে অলৌকিকভাবে বেঁচে গেছি।

  • Related Posts

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না। রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি…

    Continue reading
    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এটি মানবাধিকারের চরমতম লঙ্ঘন এবং একটি বৈশ্বিক সমস্যা। রোববার (৩০ আগস্ট) পালিত হতে যাওয়া আন্তর্জাতিক গুম প্রতিরোধ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি