মালদ্বীপে একদিনের ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপে একদিনের ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মো. খসরু আহমেদ (৫৩) ও মো. ইয়াছিন মিয়া (২২)। বুধবার (১১ ডিসেম্বর) দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ মিশনের এই কর্মকর্তা বলেন, মৃত দুই প্রবাসী রাজধানী মালের পার্শ্ববর্তী আইল্যান্ডে কাজ করতেন। খসরু আহমেদ বৈধভাবে কাজ করলেও ইয়াছিন মিয়া অবৈধভাবে কর্মরত ছিলেন। দুজনের লাশই দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। 

খসরু আহমেদের সম্পূর্ণ খরচ মালিক বহন করলেও অবৈধভাবে কর্মরত মৃত প্রবাসী ইয়াছিন মিয়ার লাশ পাঠানো হয়েছে ইন্সুরেন্স কোম্পানী ও দূতাবাসের সহযোগিতায়।

মো. জসিম উদ্দিন জানান, লাশ দুটি বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে পৌছাবে। স্বজনরা তাদের লাশ গ্রহণ করবেন।

মৃত ইয়াছিনের বাড়ি কুমিলা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় গোপাল নগরে। ইয়াছিনের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

তার নিকট আত্মীয় মজিবুর রহমান মুঠো ফোনে সময় সংবাদকে বলেন, পরিবারের হাল ধরতে চলতি বছরের ফেব্রুয়ারিতে মালদ্বীপে পাড়ি জমান ইয়াছিন। তার বেতন দিয়েই চলত সংসার। 

খসরু আহমেদের বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে। তার বড় ছেলে মো. আবু তাহের মুঠো ফোনে সময় সংবাদকে বলেন, সংসারের অভাব ঘোচাতে ১০ বছর আগে মালদ্বীপে পাড়ি জমান বাবা। আগামী রমজানে দেশে ফিরবেন বলে কোম্পানি থেকে ছুটিও নিয়েছিলেন তিনি। কিন্তু এখন বাবা ফিরবে লাশ হয়ে।

একমাত্র উপার্জনক্ষম খসরুকে হারিয়ে এখন দিশেহারা তার পরিবার। খসরু আহমেদের নিকট আত্মীয় ও মালদ্বীপের সিলেট প্রবাসী সংগঠনের সভাপতি আবদুল আল মামুন সময় সংবাদকে বলেন, খসরু আহমেদ মালদ্বীপের ধিগুরা আইল্যান্ডে কৃষিকাজ করতেন।

গত সপ্তাহে স্ট্রোক করেন খসরু। এরপর চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তবে তার মরদেহ বাংলাদেশে পাঠানোর সম্পুর্ন খরচ মালিক বহন করেছেন এবং পরবর্তীতে তিনি একমাসের বেতন বা বাংলা ৬০ হাজার টাকা দিবে বলে আস্বস্ত করেন।

এছাড়াও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে তিন লাখ টাকা পাবেন বলে জানান আল মামুন। এজন্য ওই মালিক ও বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান তিনি।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স