গিনিতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, বহু হতাহত

ফুটবলের ইতিহাসে যুক্ত হয়েছে কলঙ্কময় এক অধ্যায়। আফ্রিকার দেশ গিনিতে দুই দলের সমর্থকদের সংঘর্ষে প্রায় ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হৃদয়বিদারক এ ঘটনায় দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এন’জেরকোর এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

গতকাল রোববার এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় হাসপাতালের এক ডাক্তার এএফপিকে বলেন, ‘হাসপাতালে যতদূর চোখ যায়, শুধু লাশের সারি। অন্যরা হলওয়েতে মেঝেতে পড়ে আছেন। মর্গ লাশে পরিপূর্ণ। প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে।’

যদিও অন্য একজন ডাক্তার বলেছেন, ‘নিহতের সংখ্যা কয়েক ডজন।’

সংঘর্ষের কিছু ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রকাশিত সেসব ভিডিওতে স্টেডিয়ামের বাইরের রাস্তায় বিশৃঙ্খলার দৃশ্য এবং মাটিতে অসংখ্য মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি এএফপি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিক্ষোভকারীরা এন’জেরকোর থানায়ও ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করাার শর্তে এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ‘রেফারির আপত্তিকর একটি সিদ্ধান্তের মাধ্যমে উত্তেজনা শুরু হয়েছিল। তারপরে সমর্থকরা ফুটবল মাঠে ঢুকে পড়ে।’

স্থানীয় গণমাধ্যমগুলো বলেছে, গিনির জান্তা লিডার মামাদি দোমবুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের ম্যাচ ছিল এটি। ২০২১ সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট আলফা কোন্দেকে সরিয়ে দেশটির ক্ষমতা দখল করেন মামাদি দোমবুয়া। পরে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করেন।

২০২১ সালের পর থেকে এখন পর্যন্ত গিনির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মামাদি দোমবুয়া। এক পর্যায়ে আন্তর্জাতিক চাপের মুখে ২০২৪ সালের শেষে ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এই সেনা কর্মকর্তা। যদিও পরে তিনি বলে দেন, ক্ষমতা ছাড়বেন না।

  • Related Posts

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    মাঠের লড়াই শুরুর আগে ফরাসিদের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়েছিলেন ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল। কথা রেখেছেন স্প্যানিশ তরুণ।কিলিয়ান এমবাপ্পের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন চুরমার করে দিয়ে দীর্ঘ ১৬ বছর…

    Continue reading
    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স কোনো “স্বাধীনতা দিবস” পালন করে না, বরং এর পরিবর্তে প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে। প্যারিস, ফ্রান্স উইসম গ্রেন্ডির পাঠানো সংবাদে…

    Continue reading

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প