জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

মেক্সিকোয় ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মেক্সিকান সংগীতশিল্পী হোনাতান মেলেন্দেজ। নিজ বাড়ি থেকে ৩৮ বছর বয়সী এই শিল্পীর মরদেহের পাশাপাশি উদ্ধার করা হয়েছে তাঁর ৩৫ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ, তিন বছরের মেয়ে এবং ২১ বছর বয়সী এক পরিচারিকার মরদেহ।

মর্মান্তিক ঘটনাটি ঘটে মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। এ ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, হত্যাকাণ্ডের সময় হোনাতানের স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। একই বাড়ি থেকে ছয় বছর বয়সী আরো একটি শিশুকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পরিবারের পোষ্য কুকুরটিকেও বাড়ির ভেতরে বাঁধা অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

হোনাতানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর সংগীতদল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা হোনাতানকে চিরকাল গভীর ভালবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখব।’

ব্যান্ডটিতে কিবোর্ডবাদক হিসেবে দায়িত্ব পালন করতেন হোনাতান।

স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ছিলেন ৩৮ বছর বয়সী এক সংগীতশিল্পী, যাঁকে জেএএমও আদ্যক্ষরে শনাক্ত করা হয়েছে, তাঁর ৩৫ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রী, তাঁদের ছোট মেয়ে এবং ২১ বছর বয়সী এক তরুণী।

তদন্তকারীদের দাবি, নিহত চারজনের মধ্যে তিনজনের মাথায় গুলি করা হয়েছিল। অন্য একজনকে পিঠে গুলি করা হয়। ঘটনার পর হত্যাকাণ্ডের কারণ ও এর নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এক তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাঁদের মধ্যে একজন নিহতদের একজনের ব্যবসায়িক অংশীদার বলে জানা গেছে। 

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, পরিবারের সদস্যদের সঙ্গে থাকা বিশ্বাসের সম্পর্কের সুযোগ নিয়েই ওই ব্যক্তি বাড়িতে প্রবেশের পথ তৈরি করেছিলেন।

নৃশংস এই হত্যাকাণ্ড ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে হত্যার সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

  • Related Posts

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। এদিকে সুপ্রিয় সন্তানকে…

    Continue reading
    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী