গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজারসহ নিহত ২, আহত ২০

গোপালগঞ্জের সদরে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ যাত্রী। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: সুপারভাইজার ইলিয়াস কাজী (৫০) গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে এবং যাত্রী সামসু মোড়ল (৫৬) যশোরের মনিরামপুর থানার রামনাথপুর গ্রামের রহিম মোড়লের ছেলে।

গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাশেম মজুমদার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে কাশিয়ানীর ব্যাসপুরগামী লোকাল বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই যাত্রী শামসু মোড়ল নিহত হন এবং বাসের সুপারভাইজার ইলিয়াস কাজীসহ অন্তত ২১ জন আহত হন।

এ ঘটনায় বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সুপারভাইজার ইলিয়াস কাজীকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বাস দুটি জব্দ করলেও দুই গাড়ির চালক ও হেলপারকে গ্রেফতার করতে পারেনি। তবে আবেদনের প্রেক্ষিতে দুপুরে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

  • Related Posts

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। এদিকে সুপ্রিয় সন্তানকে…

    Continue reading
    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।…

    Continue reading

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী