গাজায় ইসরায়েলি গণহত্যা: বৈশ্বিক ধর্মঘটের ডাক

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ। রোববার (৬ এপ্রিল) ওয়াফা নিউজের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

গাজার ভয়াবহ দৃশ্য ও নিহতের সংখ্যা তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দিতে এই ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে।

এক বিবৃতিতে যুদ্ধের অবসানের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টা একত্রিত করার গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি গাজায় ইসরায়েলি অপরাধ ও ফিলিস্তিনি অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতার আহ্বান জানানো হয়েছে।

এদিকে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা ও ট্রাম্প প্রশাসনের অধীনে বাকস্বাধীনতার ওপর দমনপীড়নের প্রতিবাদে হোয়াইট হাউজের সামনের রাস্তায় হাজার হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনিদের অধিকারে সমর্থনকারী শিক্ষার্থীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানিয়েছেন। তাছাড়া ইসরায়েলকে মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা বন্ধ করারও আহ্বান জানানো হয়েছে।

মূলত অবরুদ্ধ উপত্যকাটিতে নির্বিচারে হত্যা করা হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। গত ১২ ঘণ্টায় যে হামলা চালানো হয়েছে তার অধিকাংশই খান ইউনিসে। সেখানে শিশু ও নারীসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।

পরিস্থিতি প্রতিদিনই আরও খারাপ হচ্ছে। পরিবারকে খাওয়ানোর জন্য যে কোনো ধরনের খাবার খুঁজছে ফিলিস্তিনিরা। গত এক মাসে গাজায় একটিও ট্রাক প্রবেশ করেনি। তাই খাবার নেই, জ্বালানি নেই, রান্নার গ্যাস নেই। এমনকি ওষুধও নেই, আশ্রয় বা তাঁবুও নেই।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    বলিউডে রাজত্ব করার পাশাপাশি ক্রিকেটেও কিং খানের ভূমিকায় শাহরুখ খান। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাইট রাইডার্স’ গ্রুপের অন্যতম মালিক তিনি। প্রতিষ্ঠানটি এবার ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে। নিজেদের দেশের বাইরে প্রথমবারের মতো…

    Continue reading
    রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : আবুল হায়াত

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে শিল্পীদের রাজনীতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আবুল হায়াত। তিনি মনে করেন, শিল্পীদের প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়। কেউ রাজনীতি করতে…

    Continue reading

    যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : আবুল হায়াত

    রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : আবুল হায়াত

    এফডিসিতে শুরু হয়েছে নির্বাচন, ভোট দেবেন ৫৭৩ শিল্পী

    এফডিসিতে শুরু হয়েছে নির্বাচন, ভোট দেবেন ৫৭৩ শিল্পী

    নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন স্পিকার

    খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন স্পিকার

    শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    প্রথমবারের মতো কাতারের দেওয়া প্লেনে চড়লেন ট্রাম্প

    প্রথমবারের মতো কাতারের দেওয়া প্লেনে চড়লেন ট্রাম্প

    ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় বছরে শতকোটি ডলার

    ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় বছরে শতকোটি ডলার

    পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় বাবা-মায়ের সামনে প্রাণ গেল শিশুর

    পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় বাবা-মায়ের সামনে প্রাণ গেল শিশুর

    কেইনের জোড়া গোলে কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

    কেইনের জোড়া গোলে কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড