কেউ চাঁদা চাইলে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে খবর দেবেন: হাসনাত আবদুল্লাহ

কেউ চাঁদা চাইলে তাঁকে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার সদরের নিউমার্কেট এলাকার কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

কাঁচাবাজার পরিদর্শনের সময় হাসনাত আবদুল্লাহ স্থানীয় ব্যবসায়ীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁদের সংকটের কথা জানতে চান। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও চাঁদাবাজি বন্ধ হয়নি; শুধু চাঁদাবাজদের চেহারা বদল হয়েছে। যারা ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করতে আসবে, তাদের খুঁটির সঙ্গে বেঁধে পুলিশের হাতে তুলে দিবেন। আমার কাছে খবর আছে প্রকাশ্যে না হলেও এখন নীরবে চাঁদাবাজি চলছে।’

অনেক রক্ত ও লাশের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছেন জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, ছাত্র ও জনতার রক্তে স্বাধীন হওয়া বাংলাদেশে চাঁদাবাজ ও বাজার সিন্ডিকেটকারীদের ঠাঁই হবে না। গত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা বাজারের সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলেছে। দীর্ঘদিনের এই সিন্ডিকেট ভাঙতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যাঁরা ব্যবসায়ী আছেন, তাঁরা সিন্ডিকেটের কবলে পড়বেন না। সরাসরি কৃষকদের কাছ থেকে কাঁচামাল কিনে ক্রেতাদের হাতে ন্যায্যমূল্যে তুলে দিবেন। দেশ সংস্কারের কাজ চলছে। আমরা সবাই একে অপরকে সহযোগিতার মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

একই দিন সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে (গত ৪ আগস্ট) দেবীদ্বারে নিহত আবদুর রাজ্জাক ওরফে রুবেলসহ কয়েকজন হতাহতের বাড়িতে গিয়ে তাঁদের পরিবার–পরিজনের সঙ্গে দেখা করেন হাসনাত আবদুল্লাহ। এ সময় দেবীদ্বার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’