কুমিল্লা টাইমস স্কয়ার ও তাজমহল হোটেলে অভিযান,জরিমানা

হাবিবুর রহমান মুন্না।।

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, খোলা জায়গায় খাবার সংরক্ষণ, ফ্রিজে বাসি খাবার রাখা এবং হালনাগাদ লাইসেন্স না থাকার দায়ে চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক সংলগ্ন ভিআইপি রেস্তোরাঁ টাইমস স্কয়ার ও তাজমহল হোটেলকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৬ এপ্রিল) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে দুটি হোটেলেরই রেস্তোরাঁ পরিচালনার হালনাগাদ লাইসেন্স প্রদর্শনে ব্যর্থতা দেখা যায়।

এছাড়া, খাবার প্রস্তুত ও পরিবেশনের স্থান অপরিচ্ছন্ন রাখা, রান্না করা খাবারে ঢাকনা না দেয়া, ফ্রিজে পুরনো ও বাসি খাবার সংরক্ষণ, দই ও রসমালাই বিক্রির জন্য আলাদা অনুমোদন না থাকা এবং এসব খাদ্যদ্রব্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় হোটেল তাজমহলকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং টাইমস স্কয়ারকে ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে একই মেয়াদের দণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, “এই দুটি হোটেল মহাসড়কের যাত্রী ও স্থানীয়দের মধ্যে পরিচিত। তবে এ সুযোগকে কাজে লাগিয়ে তারা নিয়মবহির্ভূতভাবে ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করে আসছিল। চৌদ্দগ্রাম থানার পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয় এবং আমাদের এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স