কিশোরগঞ্জের ভৈরবে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

কিশোরগঞ্জের ভৈরবে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ নারীসহ ৫ জন নিহত হয়েছেন।

সোমবার সকালে ঢাকা-সিলেট মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।ভৈরব হাইওয়ে থানার ওসি সাজু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে—সিএনজিচালক শাহিন ও যাত্রী রাজন। তাদের বাড়ি রায়পুরা উপজেলার পিরিজকান্দিতে। আর বাকি ৩ জন নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুটি কার্ভাডভ্যান নরসিংদীর নীলকুঠি থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। ওই সময় একটি সিএনজিচালিত অটোরিকশাও ভৈরবের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কার্ভাডভ্যান দুটি ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হওয়ার সময় অটোরিকশাটিকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে একটি গাড়ি আসতে দেখে। ওই সময় অটোরিকশাটি দুই কার্ভাডভ্যানের মাঝখানে পড়লে সামনে থাকা কার্ভাডভ্যানকে ধাক্কা দেয়। অন্যদিকে অপর কার্ভাডভ্যানটি পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ২ পুরুষ ও ৩ নারীর মৃত্যু হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া জানান, দুর্ঘটনাকবলিত কার্ভাডভ্যান দুটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে দুই চালকই পলাতক। এ ঘটনায় নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

  • Related Posts

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

    Continue reading
    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন,  ‘ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে…

    Continue reading

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    আজ আমির খানের বিয়ে

    আজ আমির খানের বিয়ে

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত