এবার চণ্ডীগড়ে বিজেপি-কংগ্রেস হাতাহাতি, নেপথ্যে অমিত শাহ

ভারতের রাজনীতিতে এতকাল মুখে মুখে লড়াই করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও ভারতীয় জাতীয় কংগ্রেস। কিন্তু এখন সে লড়াই হাতাহাতি পর্যন্ত পৌঁছে গেছে। গত ১৯ ডিসেম্বর ভারতের সংসদ ভবন চত্বরে রীতিমত মারামারিতে লিপ্ত হন দুই দলের সংসদ সদস্যরা। এতে কয়েকজন আহতও হন।

এবার একই কায়দায় চণ্ডীগড় পৌরসভায় বিজেপি এবং কংগ্রেস নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। দিল্লি এবং পাঞ্জাবে কংগ্রেসের প্রতিপক্ষ হিসেবে থাকলেও সর্বভারতীয় ক্ষেত্রে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক হিসেবে আম আদমি পার্টির নেতারাও এসময় কংগ্রেস নেতাদের সঙ্গ দেন।

গত সপ্তাহে সংসদের শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় দাঁড়িয়ে ভারতের সংবিধান রচয়িতা বিআর আম্বেডকারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চণ্ডীগড় পৌরসভায় একই দাবি তোলেন কংগ্রেস এবং আম আদমি পার্টির কাউন্সিলররা। বিজেপি কাউন্সিলররা তার বিরোধিতা করেন।

এরপরই হাতাহাতি শুরু। সামাজিক মাধ্যমe ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সিসি ক্যামেরার ফুটেজের দিকে তাকিয়ে কিছু সময়ের জন্য থমকে যাচ্ছেন মারমুখী কাউন্সিলররা। তারপর ফের মারামারি শুরু করছেন।

এদিকে আম্বেডকার নিয়ে অমিত শাহর বিতর্কিত মন্তব্যের জের ধরে তার পদত্যাগ দাবি করে কর্মসূচি ঘোষণা করেছে কংগ্রেস। তারা সপ্তাহব্যাপী ‘আম্বেডকার সম্মান সপ্তাহ’ কর্মসূচি পালন করছে। এর মাধ্যমে কংগ্রেস নেতা-কর্মীরা আম্বেডকারের মাহাত্ম্য তুলে ধরার চেষ্টা করছেন।

  • Related Posts

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

    Continue reading
    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন,  ‘ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে…

    Continue reading

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    আজ আমির খানের বিয়ে

    আজ আমির খানের বিয়ে

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত