এক হালি গোল দিয়ে ফের টেবিলের শীর্ষে বার্সা

একদিনও শীর্ষস্থান ধরে রাখতে পারলো না অ্যাটলেটিকো মাদ্রিদ। গেল শনিবার রাতে অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে লা লিগায় টেবিলের শীর্ষে উঠেছিল তারা। কিন্তু একদিন পার না হতেই গতকাল রোববার রাতে রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়ে ফের শীর্ষস্থানের দখল নিয়েছে বার্সেলোনা।

ঘরের মাঠে ১০ জনের রিয়াল সোসিয়েদাদের জালে এক হালি গোল দিয়ে শিরোপার দৌড়ে লাফিয়ে ছুটছে হানসি ফ্লিকের দল।

টানা ৬টি লিগ ম্যাচ জয়ে ২৬ ম্যাচে বার্সার পয়েন্ট ৫৭। অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে কাতালানরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

ম্যাচের তৃতীয় মিনিটের বার্সার জালে বল ফেলে সোসিয়েদাদ। কিন্তু জাভি লোপেজের অফসাইড ধরা পড়লে গোলটি বাতিল করে দেয় ভিএআর।

১৭ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সোসিয়েদাদ। ডিফেন্ডার আত্রিজ এলুস্তন্ডো বার্সেলোনার দানি ওলমোকে ফাউল করে লাল কার্ড দেখেন।

প্রতিপক্ষ দল ১০ জনে পরিণত হওয়ার সুযোগে ২৫ মিনিটে দলগত প্রচেষ্টার মাধ্যমে প্রথম গোল করে বার্সা। লামিন ইয়ামাল দুইকে পেরিয়ে দানি ওলমোর কাছে বল পাঠান। ওলমোর সহজ পাসে ক্যারিয়ারের প্রথম গোল করেন জেরার্ড মার্টিন। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মার্ক কাসাডো (২-০)।

বিরতির পরেও দাপট নিয়ে খেলে বার্সা, একের পর এক সুযোগ তৈরি করে। ৫৬ মিনিটে সোসিয়েদাদের গোলরক্ষক আলেক্স রেমিরোর সেভ থেকে ফিরতি আসা বলে হেড করে তৃতীয় গোল করেন অ্যালেক্সান্ডার আরাওহো।

৬০ মিনিটে সোসিয়েদাদের কফিনে সর্বশেষ পেরেক ঠুকে দেন রবার্ট লেওয়ানডস্কি। চলতি মৌসুমের সব প্রতিযোগিতায় এটি পোল্যান্ড তারকার ৩৪তম গোল, যা ইউরোপের শীর্ষ পাঁচটি লীগে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।

ম্যাচ শেষে ডিফেন্ডার রোনাল্ড আরাউহো বলেন, আমরা খেলার ধরণ নিয়ে খুশি। আজ জয় পাওয়া এবং টেবিলে শীর্ষে থাকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা খুশি এবং মনে করছি যে আমরা খুব ভালোভাবে কাজ করছি।

২৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে সোসিয়েদাদ।

  • Related Posts

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতের পেসার আর্শদিপ সিংকে। নিউজিল্যান্ডের ইনিংসের ১১তম একটি ঘটনায় জরিমানা করা হয় আর্শদিপকে। স্ট্রাইকে…

    Continue reading
    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। তার অভিনীত নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ মুক্তির অপেক্ষায় আছে। আসছে রোজার ঈদে ছবিটি দেশজুড়ে চলবে মহা সমারোহে। সব জটিলতা শেষে…

    Continue reading

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন