১ গোল ৩ অ্যাসিস্টে মিয়ামিকে জেতালেন সুয়ারেজ

ওয়ার্কলোডের কারণে লিওনেল মেসিকে খেলাননি কোচ হাভিয়ের ম্যাসচেরানো। তাই ইন্টার মিয়ামির দায়িত্ব চেপেছিল দলের অন্যতম প্রধান তারকা লুইস সুয়ারেজের ঘাড়ের ওপর। তবে চাপমুক্ত থেকেই মাঠে দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উরুগুয়ে তারকা।

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) হিউস্টন ডায়নামোর বিপক্ষে ৪-১ গোলের জয়ে মিয়ামিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সুয়ারেজ। ১ গোল ও ৩ অ্যাসিস্টে করেছেন তিনি।

এমএলএসের চলতি মৌসুমে এটি মিয়ামির প্রথম জয়। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে ৬টায় ডায়নামোর ঘরের মাঠ শেল এনার্জি স্টেডিয়ামে মিয়ামির হয়ে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেন তেলাস্কা সেগোভিয়া। সুয়ারেজ ছাড়া গোল করেন তাদিও অ্যালেন্ডা। যা এমএলএসে তার ক্যারিয়ারের প্রথম গোল।

৬ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্ট থেকে গোল করে মিয়ামির স্কোরলাইন চালু করেন সেগোভিয়া। ৩৭ মিনিটে অ্যালেন্ডাকে দিয়ে দ্বিতীয় গোল করান সুয়ারেজ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে আবার সেগোভিয়াকে দিয়ে গোল করান উরুগুয়ে তারকা। এতে ৩-০ তে এগিয়ে যায় মিয়ামি।

৭৯ মিনিটে সার্জিও বুস্কেটসের অ্যাসিস্টে গোল করেন সুয়ারেজ নিজে। এতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি। ৮৫ মিনিটে হিউস্টনের হয়ে সান্ত্বনার এক গোল করেন নিকোলাস লোদেইরো।

ম্যাচের পর হিউস্টনের কয়েকজন ফুটবলারের সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন মিয়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রে। 

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ