ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার সীমিত ওভারের সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আফগানিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট দলের মধ্যকার এই সিরিজটি আগামী ১৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের কথা ছিল। তবে পুরো অঞ্চলজুড়ে চলমান নিরাপত্তা সংকটের কারণে সিরিজটি আয়োজন করা কঠিন হয়ে পড়েছে।

যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড বা শ্রীঙ্কা ক্রিকেট, তবে দুই বোর্ডই মনে করছে বর্তমান পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে সিরিজটি আয়োজন করা সম্ভব নয়। বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা হলেও যাতায়াত ও অন্যান্য আয়োজনের জটিলতার কারণে সিরিজটি অন্য কোথাও সরিয়ে নেওয়ার সম্ভাবনাও কম।

মূল সূচি অনুযায়ী, ছয় ম্যাচের এই সিরিজে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ হওয়ার কথা ছিল। ১৩, ১৫ ও ১৭ মার্চ শারজাহতে টি-টোয়েন্টি ম্যাচগুলো এবং ২০, ২২ ও ২৫ মার্চ দুবাইয়ে ওয়ানডে ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা ছিল।

এই সিরিজটি আফগানিস্তান দলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ নতুন অধিনায়ক ইবরাহিম জাদরানের নেতৃত্বে এটিই হতো তাদের প্রথম সিরিজ। বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর আফগানিস্তানের নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন এই ওপেনার। রশিদ খানকে বাদ দিয়ে যাকে নতুন অধিনায়ক করা হয়েছে।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এবং এর পাল্টা জবাব দানের কারণে পুরো পশ্চিম এশিয়ার সংঘাতময় হয়ে উঠেছে। যার প্রভাব ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে পড়তে শুরু করেছে। গত সপ্তাহে নেপালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ-২ এর ছয়টি ম্যাচ। যেগুলো স্থগিত করা হয়েছে। ওই ম্যাচগুলোতে অংশ নেওয়ার কথা ছিল ওমান, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক নেপালের।

এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারত ও শ্রীলঙ্কায় থাকা কয়েকটি দলের যাতায়াত পরিকল্পনাও ব্যাহত হয়েছে। পশ্চিম এশিয়ার আকাশপথ আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় অনেক দলই ভ্রমণ জটিলতায় পড়েছে।

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরও ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা দলের ক্রিকেটাররা কলকাতায় আটকে পড়েছিলেন। অবশেষে রোববার তারা জানতে পারেন যে, মঙ্গলবার তারা নিজ দেশে ফিরতে পারবেন।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প