উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন

কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ব্যক্তিদের স্মরণে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালন করেছে আজারবাইজান।

আজারবাইজান এয়ারলাইনসের উড়োজাহাজটি রাজধানী বাকু থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি শহরে যাচ্ছিল। কাজাখস্তানের আকতাউ শহরের কাছে গত বুধবার বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। এতে ৩৮ জন নিহত হন। উড়োজাহাজটিতে যাত্রীও ক্রু মিলে ৬৭ আরোহী ছিলেন।

কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী কানাত বজুমবায়েভ রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জন নিহত হয়েছেন।

অপর দিকে দেশটির জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কবল থেকে ২৯ জন যাত্রী বেঁচে গেছেন, যার মধ্যে তিন শিশু রয়েছে। তাঁদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাণহানির ঘটনায় গতকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এ ছাড়া রাশিয়ায় তাঁর পূর্বনির্ধারিত সফরও বাতিল করেছেন তিনি।

ইলহাম আলিয়েভের দপ্তর জানিয়েছে, দুর্যোগের কারণ অনুসন্ধানের জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।

এদিকে কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় বলেছে, উড়োজাহাজটিতে আজারবাইজানের ৩৭ জন নাগরিক, ৬ জন কাজাখস্তানের নাগরিক, ৩ জন কিরগিজিস্তানের এবং ১৬ জন রাশিয়ার নাগরিক ছিলেন।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের