আবারও বউ সাজলেন অপু বিশ্বাস, কিন্তু কেন?

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের দেখা মিলল নববধূর সাজে! তবে না, নতুন করে বিয়ের পিঁড়িতে বসছেন না এই অভিনেত্রী। সম্প্রতি একটি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি। 

যমুনা গ্রুপের সিস্টার কনসার্ন ভোগ লাইফস্টাইল লাউঞ্জ ব্রাইডাল মেকআপের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে। সে উপলক্ষ্যে একটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। যেখানে মডেল ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, সাজ্জাদ হোসাইন, মিমি ও লাবণ্য।  

বিয়ের সাজে রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছেন অপু বিশ্বাস। তার সাজ, পোশাক, অলংকার বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের। 

অপুকে নববধূর সাজে ফুটিয়ে তুলতে স্টাইলিং অ্যান্ড কোরিওগ্রাফার, সিনেমাটোগ্রাফার, ফটোগ্রাফার এবং সেট ডিজাইনার হিসেবে কাজ করেছেন যথাক্রমে মাহফুজ কাদেরি, সাইদ শাহিউর হুসাইন, মোবারক ফায়সাল এবং কিবরিয়া চঞ্চল।  

ব্রাইডাল মেকআপ সার্ভিস চালু হওয়া প্রসঙ্গে যমুনা গ্রুপের ডিরেক্টর সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, ভোগ লাইফস্টাইল লাউঞ্জ দেশের শ্রেষ্ঠ এবং অন্যতম ওয়েল ব্র্যান্ডেড স্পা এবং পার্লার সার্ভিস সেন্টার। সৌন্দর্য সচেতন মানুষদের নিয়েই আমাদের প্রতিষ্ঠান কাজ করে। তারই অংশ হিসেবে ভোগ লাইফস্টাইল লাউঞ্জ ব্রাইডাল মেকআপ সার্ভিসটি চালু করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, ব্রাইডাল মেকআপ সার্ভিস নিতে সৌন্দর্য সচেতন নারীরা ভোগ লাইফস্টাইল লাউঞ্জকেই বেছে নিবে। 

উল্লেখ্য, ভোগ লাইফস্টাইল লাউঞ্জ প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি। এটি স্পা, পেডিকিউর, মেনিকিউর, ফেসিয়াল, হেয়ারকাট এবং হেয়ার কালারসহ বিভন্ন সেবা দিয়ে থাকে। ইতোমধ্যে দেশের গ্রাহকদের কাছে এই প্রতিষ্ঠানটি আস্থার জায়গা অর্জন করেছে।

  • Related Posts

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

    Continue reading
    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন,  ‘ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে…

    Continue reading

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    আজ আমির খানের বিয়ে

    আজ আমির খানের বিয়ে

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত