বাবা জসীমের কবরেই সমাহিত হবেন ছেলে রাতুল
দেশের রক সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে ও রক ব্যান্ড ‘ওউন্ড’র ভোকালিস্ট সংগীতশিল্পী এ কে রাতুল মারা গেছেন। রোববার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি জিমে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।…




















