গ্রিসজুড়ে ভয়াবহ দাবানল

দক্ষিণ ইউরোপজুড়ে চলমান তৃতীয় দফার তাপপ্রবাহের মধ্যে গ্রিস ও পশ্চিম বলকানজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিস ও আলবেনিয়ায় একাধিক গ্রাম ও বসতিগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

অ্যাথেন্স থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে ড্রোসোপিগি গ্রামে দাবানলের কারণে আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে এবং আশপাশে অবস্থিত দাহ্য পদার্থের কারখানা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৪৫ জন দমকলকর্মী, ৪৪টি গাড়ি, ৭টি হেলিকপ্টার এবং ১০টি বিমান কাজ করছে।

ক্রিওনেরি গ্রামে বসবাসকারী লোকজনকে অ্যাথেন্সের দিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগুনে দুটি বাড়ি পুড়ে গেছে, আর ধোঁয়া ও দগ্ধজনিত কারণে পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (২৬ জুলাই) গ্রিসের দমকল বাহিনীর মুখপাত্র ভাসিলিওস ভাথরাকোগিয়ান্নিস জানান, গত ২৪ ঘণ্টায় ৫২টি বন-এলাকা ও কৃষিজমিতে আগুন লাগে, যার মধ্যে ৪৪টি আগুন শুরুতেই নিয়ন্ত্রণে আনা হয়।

আলবেনিয়ায়, শুক্রবার দক্ষিণাঞ্চলীয় ডেলভিনা শহরের কাছে বড় ধরনের দাবানলে তিনজন আহত হন এবং প্রায় দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। শনিবার সেখানে আরও ২৬টি জায়গায় নতুন আগুন লাগার খবর পাওয়া গেছে।

গ্রিসের এভিয়া দ্বীপে দাবানল নিয়ন্ত্রণে ১২৮ জন দমকলকর্মী, ২৯টি গাড়ি, ৬টি বিমান ও ৭টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। জোরালো বাতাস তাদের কাজ ব্যাহত করছে। ত্রিয়াদা এলাকায় লোকজনকে সরে যেতে বলা হয়েছে, আগুনে দুটি ফায়ার ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাঁচজন দমকলকর্মী আহত হয়েছেন।

এভিয়ায় এই দাবানল চলতি মাসে শুরু হওয়া একাধিক বন ও জঙ্গলে আগুনের মধ্যে সাম্প্রতিকতম।

কিথিরা দ্বীপে কয়েকটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। কোস্ট গার্ডের তথ্যমতে, লিমনিওনাস সৈকত থেকে ১৩৮ জনকে উদ্ধার করা হয়েছে।

মেসিনিয়া অঞ্চলেও, দক্ষিণ অ্যাথেন্সের ক্রিওনেরি ও সেল্লাস গ্রাম খালি করে ফেলা হয়েছে।

শনিবারের জন্য আবহাওয়া অফিস রেকর্ড তাপমাত্রা ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছিল। এসব কারণে দাবানলের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে তালিকাভুক্ত অঞ্চলগুলোতে আগুন ছড়িয়ে পড়ছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!