নিষেধাজ্ঞায় খেলতে পারেননি মেসি, সিনসিনাতিকে হারাতে পারেনি মিয়ামি

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) নিয়মিত খেলায় লিওনেল মেসি ও জর্দি আলবাকে ছাড়া খেলতে নামে এফসি সিনসিনাতির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইন্টার মিয়ামি। বাংলাদেশ সময় রোববার সকালে মিয়ামির ঘরের মাঠ ফোর্ট লডারডেলে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এমএলএস অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় মেসি ও আলবাকে (jordi alba)। যে কারণে আজকের ম্যাচটিতে খেলতে পারেননি তারা।

দুই প্রধান তারকা দলে না থাকলেও সিনসিনাতির (FC Cincinnati) কাছ থেকে মূল্যবান এক পয়েন্ট অর্জন করতে সক্ষম হয় মিয়ামি (Inter Miami CF)। ১০ দিন আগে এই সিনসিনাটির কাছেই ৩-০ গোলে হেরেছিল মিয়ামি। ওই ম্যাচে খেলেছিলেন মেসিও (lionel messi)।

ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে প্রায় জয়সূচক গোল করেই ফেলেছিল সিনসিনাতি। কিন্তু মিয়ামির নোয়া অ্যালেন ফাউলের শিকার হওয়ায় সফরকারীদের গোলটি বাতিল করে দেওয়া হয়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির রিভিউ দেখেও গোল বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন মাঠের রেফারি টরি পেনসো।

মেসির অনুপস্থিতিতে মিয়ামি আক্রমণে ভরসা রেখেছিল লুইস সুয়ারেজ ও তাদেও আলেন্দের ওপর। এই দুই ফরোয়ার্ডকে নিয়েও আত্মবিশ্বাসী ছিল স্বাগতিকরা। ম্যাচের প্রথম ১৫ মিনিটেই দুটি দারুণ সুযোগ তৈরি করে মিয়ামি।

মেসির পরিবর্তে শুরুর একাদশে নামা ফাফা পিকল্ট ১১ মিনিটে হেডে প্রায় গোল করেই ফেলেছিলেন। কিন্তু সিনসিনাটির গোলরক্ষক রোমান সেলেন্তানো সেটি রুখে দিয়ে টানা তৃতীয় ও মিয়ামির বিপক্ষে দ্বিতীয়বার ক্লিন শিট অর্জন করেন।

মিয়ামির গোলরক্ষক অস্কার উস্তারি ইনজুরিতে থাকায় রোকো রিওস নভো শুরুর একাদশে জায়গা পান। তিনিও ক্লাবের পক্ষে ক্লিন শিট ধরে রাখেন।

মিয়ামির বিপক্ষে আগের ম্যাচে দুই গোল করা সিনসিনাতির তারকা খেলোয়াড় ইভান্ডার এই ম্যাচে গোল করতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধের শুরুতেই এক দারুণ সুযোগ পেলেও তার ক্লোজ রেঞ্জ শট লক্ষ্যভ্রষ্ট হয়।

পুরো ম্যাচে মিয়ামি শট নেয় ১৩টি, আর সিনসিনাটি নেয় ৮টি। তবে লক্ষ্যে শটের দিক থেকে সিনসিনাটির সংখ্যা ছিল বেশি, ৪টি। যেখানে মিয়ামি নিয়েছিল ৩টি অন-টার্গেট শট।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!