উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করলো রাশিয়া

ইউক্রেনে সামরিক অভিযানে সহযোগী এশীয় মিত্র উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে রাশিয়া রোববার (২৭ জুলাই) থেকে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে।

রাশিয়ার নর্ডউইন্ড এয়ারলাইন্স পরিচালিত প্রথম মস্কো-পিয়ংইয়ং ফ্লাইটটি জিএমটি স্থানীয় সময় বিকেল ৪টায় ছাড়ার কথা এবং আট ঘণ্টা পর উত্তর কোরিয়ার রাজধানীতে অবতরণ করার কথা রয়েছে। নর্ডউইন্ড একসময় ইউরোপের বিভিন্ন পর্যটন গন্তব্যে ফ্লাইট চালাতো। এখন রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে নতুন গন্তব্যে সেবা দিচ্ছে।

এই রুটে একমুখী টিকিটের দাম ধরা হয়েছে ৪৫ হাজার রুবল (প্রায় ৫৭০ মার্কিন ডলার)।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, পিয়ংইয়ং থেকে মস্কো-গামী প্রথম ফ্লাইটটি মঙ্গলবার ছেড়ে যাবে।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, এই রুটে মাসে একবার ফ্লাইট চলবে।

এর আগে গত ১৭ জুন দুই দেশ রেল যোগাযোগ পুনরায় চালু করে, যা ২০২০ সালে কোভিড মহামারির সময় বন্ধ হয়ে গিয়েছিল।

গত কয়েক বছরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা নাটকীয়ভাবে বেড়েছে। উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র ও সৈন্য সরবরাহ করেছে ইউক্রেনে যুদ্ধের জন্য।

গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের সময় দুই দেশ পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ