কুলিয়ারচরে মাইক্রোবাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় ৩ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আলী আকবরী এলাকার নাহার ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়ন এলাকার জুতা ব্যবসায়ী হেলাল ভূঁইয়া (৫০), একই উপজেলার দাড়িয়াকান্দি এলাকার সিএনজি চালক। তার নাম জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভৈরবমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই সিএনজির চালকসহ ২ জন নিহত হন। এছাড়া আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিঞা জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। নিহতদের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • Related Posts

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ জুলাই) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড…

    Continue reading

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০