১৭ বছর পর ফিফার বর্ষসেরা একাদশে জায়গা হলো না মেসির

ফিফা বর্ষসেরা একদাশ ঘোষণা করবে, আর সেখানে থাকবেন না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি? এমনটা আবার হয় নাকি। গত ১৭ বছরে যে এটাকে মেসি রীতিমতো নিয়মে পরিণত করেছেন। তাকে রেখেই গত ১৭টি বছর ফিফাকে বর্ষসেরা একাদশ ঘোষণা করতে হয়েছে। তবে এবার দেখা গেল উল্টো চিত্র। ফিফা বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে; অথচ সেখানে জায়গা হয়নি মেসির। মেসি ভক্তদের কাছে যা এক অবাক হওয়ার মতোই ব্যাপার।

২০০৬ সালের পর যে এই প্রথম ফুটবলারদের ভোটে নির্বাচিত বছরের সেরা একাদশে নেই আর্জেন্টাইন মহাতারকা। ২০০৭ সালে থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৭ বছর একাদশে মেসির নামটা ধ্রুবক হয়ে থাকলেও এবার ফিফপ্রোর বর্ষসেরা বিশ্ব একাদশে জায়গা হয়নি রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ীর।

সেরা একাদশে নেই মেসির ‘চির প্রতিদ্বন্দ্বী’ ক্রিস্টিয়ানো রোনাল্ডোও। অবশ্য মেসি ও রোনালদো ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত হয়েই শিরোনাম হয়েছিলেন সপ্তাহখানেক আগে। ইউরোপের বাইরের লিগে খেলা খেলোয়াড়দের মধ্যে শুধু মেসি-রোনাল্ডোই জায়গা পেয়েছিলেন সংক্ষিপ্ত তালিকায়।

আজ প্রকাশিত পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর বর্ষসেরা একাদশে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দেরই নিরঙ্কুশ আধিপত্য। চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়ালের ৬ জন ও টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা ম্যানচেস্টার সিটির খেলোয়াড় আছেন ৪ জন। একাদশে জায়গা পাওয়া অন্য খেলোয়াড়টি লিভারপুলের ভার্জিল ফন ডাইক।

ছেলেদের একাদশের মতো আজ মেয়েদের বর্ষসেরা একাদশও ঘোষণা করেছে ফিফপ্রো। ছেলে-মেয়ে মিলিয়ে বর্ষসেরা একাদশ নির্বাচনে ভোট দিয়েছেন বিশ্বের ৭০টি দেশের ২৮ হাজারের বেশি পেশাদার ফুটবলার। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত যারা অন্তত ৩০টি ম্যাচ খেলেছেন তারাই বিবেচিত হয়েছেন সেরা একাদশের এই নির্বাচনে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ