‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ দুই দিনের রাষ্ট্রীয় সফরে থাকা মোদির হাতে ‘অর্ডার অব ওলি দারাজালি দোস্তলিক’ তুলে দেন।

উজবেকিস্তানের এই সম্মানটি বিদেশি নেতাদের দেওয়া দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। মোদির এই সম্মান পাওয়ার পরই বিজেপিকে কটাক্ষ করেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি পুরস্কারের প্রসঙ্গে মুঘল সম্রাট বাবরের জন্মভূমি ফারগানা উপত্যকার কথা তুলে ধরেন।

ওয়াইসি বলেন, আমি বিজেপিকে অভিনন্দন জানাই। যে দেশ থেকে বাবর ভারতে এসেছিলেন, সেই দেশই প্রধানমন্ত্রীকে সম্মান দিয়েছে। ফারগানা উপত্যকা উজবেকিস্তানে।

এরপরই বিজেপি ও সংঘ পরিবারের উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী আজকাল যেখানেই যাচ্ছেন, সেখান থেকেই পুরস্কার নিয়ে ফিরছেন। বাবরের নাম করে যারা এতদিন রাজনৈতিক আক্রমণ চালিয়েছেন, তাদের এখন বিষয়টি নিয়ে ভাবা উচিত।

ওয়াইসির বলেন, ‘আপনারা বাবরের নাম করে এত অপমানজনক কথা বলতেন। অথচ সেই দেশের মানুষই এখন আপনাদের প্রধানমন্ত্রীকে সম্মানিত করছে। সংঘের উচিত বিষয়টি নিয়ে ভাবা। এরপর থেকে সংঘ পরিবার ও আরএসএসের সমর্থকরা বাবরকে নিয়ে আগের মতো বক্তব্য দেবেন না।‘

উজবেকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত-উজবেকিস্তানের ঐতিহাসিক বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মোদির অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এই সম্মান দেওয়া হয়েছে। পুরস্কার গ্রহণ করে মোদি এটি ভারত ও উজবেকিস্তানের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতি উৎসর্গ করেন।

মোদির এই সম্মানকে ঘিরে ওয়াইসির মন্তব্য ভারতের রাজনীতিতে মুঘল ইতিহাস, বাবর এবং বিজেপি-আরএসএসের ঐতিহাসিক বয়ান নিয়ে পুরোনো বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে।

  • Related Posts

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আমরা যারা গুম ছিলাম, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে। এ সময়ে তাদের স্বজনরা কীভাবে…

    Continue reading
    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বাংলাদেশ অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের অর্ডারে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এই সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন