অবশেষে নিজের ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন রেখা

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা সম্প্রতি তার প্রেম, জীবন এবং আত্মবিশ্বাস নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন। 

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা শেয়ার করেন। 

তার বলা কথাগুলো ছিল যেমন গভীর, তেমনি রসবোধে ভরা। যা দর্শকদের যারপরনাই আনন্দিত করেছে।

শো-তে কপিল শর্মার মজাদার প্রশ্নে প্রেমের বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার সময় রেখা বলেন, ‘সঠিক মানুষ হলে একবার প্রেমই যথেষ্ট। কতবার এবং কত মানুষের সঙ্গে প্রেম করবেন?’ তার এই মন্তব্যে উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়েন।

রেখা আত্মপ্রেমের ওপর বিশেষ জোর দিয়ে বলেন, আমার অভিজ্ঞতা বলে, আমি প্রথমে নিজের প্রতি ভালোবাসা অনুভব করি। আমি আমার কাজ, বন্ধুবান্ধব, প্রকৃতি এবং গোটা দুনিয়ার প্রতি ভালোবাসা রাখি। তবে নিজের প্রতি ভালোবাসাই সবচেয়ে বেশি।

তার এই বক্তব্য জীবনের প্রতি ইতিবাচক মনোভাবের প্রতিফলন ঘটায়।

রেখার সহজ-সরল অথচ গভীর কথাগুলো কেবল প্রেম নয়, বরং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে অনুপ্রেরণা দেয়। তার বক্তব্য আমাদের শিখিয়ে দেয় যে নিজের প্রতি ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় শক্তি।

শো-এর আরেক সদস্য আর্চনা পুরাণ সিং রেখার সঙ্গে নিজের স্মৃতিচারণ করে বলেন, যখন আমি রেখাজির ‘সাওন ভাদো’ দেখেছিলাম, তখন আমি ছোট্ট মেয়ে। তখন মুম্বাই যাওয়া বা ওনার সঙ্গে দেখা করার কোনো আশাই ছিল না। পরে ‘লড়াই’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় তিনি আমাকে মেকআপ এবং নকল পলক লাগানোর পরামর্শ দিয়েছিলেন। সূত্র: এনডিটিভি

  • Related Posts

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ জুলাই) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড…

    Continue reading

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০