শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ফাইনালে এক পা দক্ষিণ আফ্রিকা

লড়াইয়ের বার্তা দিলেও দ্বিতীয় টেস্টেও ঘুরে দাঁড়াতে পারলো না শ্রীলঙ্কা। ১০৯ রানের ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল তারা। ২-০ ব্যবধানে সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক পা দিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা।

পোর্ট এলিজাবেথে ৩৪৯ রান তাড়া করতে নেমে সোমবার (৯ ডিসেম্বর) দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ২৩৮ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। প্রোটিয়াদের হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন কেশভ মহারাজ।

এর আগে প্রথম ইনিংসে স্বাগতিকদের ৩৫৮ রানের জবাবে ৩২৮ রানে থেমেছিল শ্রীলঙ্কা। ৩০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা আরও ৩১৭ রান যোগ করে। প্রথম ইনিংসে ৫ আর দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন প্রোটিয়া বোলার ডেন প্যাটারসন।

সিরিজের প্রথম টেস্টে ডারবানে শ্রীলঙ্কাকে ২৩৩ রানের বড় ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচে এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৩২৭ রান করে সিরিজসেরা হয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

এদিকে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ১০ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ৬৩.৩৩ শতাংশ পয়েন্ট তাদের।

এ চক্রে তাদের বাকি আর মাত্র দুটি ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাঠে ম্যাচগুলো খেলবে তারা। সিরিজে একটি ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে জুনে লর্ডস ফাইনালের টিকিট। পরের দুই ম্যাচ হারলেও সুযোগ থাকবে তাদের সামনে। সেজন্য অবশ্য তাকিয়ে থাকতে হবে টেবিলের দুই থাকা অস্ট্রেলিয়া ও ভারতের দিকে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ