সন্তান কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ মায়ের, প্রাণ গেলো দুজনের

সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক মা। এতে ঘটনাস্থলেই মা ও হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশুটি।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুরের সাতখামাইর বাজার এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত মায়ের নাম নাসরিন আক্তার (২৯) ও তার ১১ মাস বয়সী শিশু সন্তান রওজাতুল জান্নাত রাফসা। নাসরিনের স্বামী মো. রাসেলের বাড়ি ময়মনসিংহ জেলার পাগলা থানার টাঙ্গাবো গ্রামে।

স্ত্রী-সন্তানদের নিয়ে শ্রীপুরের মুলাইদ গ্রামের ভাড়া বাড়িতে থাকতেন তারা। রাসেল পার্শ্ববর্তী কালার অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কাজ করেন।

রেলওয়ের কর্মী ও স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি সকাল ১০টার দিকে সাতখামাইর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এসময় নাসরিন আক্তার শিশু মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন কাছাকাছি এলে তিনি সামনে ঝাঁপ দেন। এতে ইঞ্জিনের আঘাতে নাসরিন আক্তার শিশুসহ প্রায় ৮-১০ ফুট দূরে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুস্মিতা সাহা বলেন, শিশুটি মাথায় গুরুতর আঘাত পেয়েছিল।

নিহতের বড় ছেলে মো. বেলাল আহমেদ নাঈম জানান, বাবার সঙ্গে ঝগড়ার একপর্যায়ে বোনকে কোলে নিয়ে মা সকাল ৬টার দিকে ঘর থেকে বের হয়েছিলেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা জানতে পারি আমরা।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার ছাইদুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মহুয়া এক্সপ্রেস ট্রেন শ্রীপুর থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার পর সাতখামাইর এলাকায় ট্রেনের ধাক্কায় নারী শিশু হতাহতের ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান বলেন, ট্রেনের ধাক্কায় এক নারী নিহতের খবর পেয়েছি। বিস্তারিত জানতে খোঁজ নেওয়া হচ্ছে।

  • Related Posts

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। আরেকজন সদস্য গুরতর আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) রাতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা…

    Continue reading
    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা…

    Continue reading

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত