মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেস মেলায় বাংলাদেশ

মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশনের সহযোগিতায় এবং ইএস ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে ১৯তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং শোকেস (এমআইবিএস) মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বরাদ্দ করা বুথে বাংলাদেশের প্রসিদ্ধ খাদ্য, পানীয় ও ভোগ্যপণ্য ব্র্যান্ড ‘প্রাণ’ অংশগ্রহণ করে।

গত ২৮-৩০ নভেম্বর কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেলায় মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বরাদ্দ করা বুথে বাংলাদেশের প্রসিদ্ধ খাদ্য, পানীয় ও ভোগ্যপণ্য ব্র্যান্ড ‘প্রাণ’ অংশগ্রহণ করে এবং তাদের গৃহস্থালি পণ্য, ভোক্তাপণ্য এবং খাদ্য ও পানীয় প্রদর্শনী করে। প্রতিদিনই বিভিন্ন দেশের ব্যবসায়ী ও বিভিন্ন পরিবেশক বাংলাদেশের বুথ পরিদর্শন করে পণ্যসামগ্রী নিয়ে আগ্রহ প্রকাশ করেন।

শনিবার (৩০ নভেম্বর) মেলার সমাপনী দিনে মেলা ও বাংলাদেশি স্টল পরিদর্শন করেন বাংলাদেশ হাইকমিশনের পক্ষে প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।

এ সময় তিনি বাংলাদেশের স্টলে আগত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে তাদের সহযোগিতা চান। এছাড়াও তিনি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে বিভিন্ন পরামর্শ দেন এবং হাইকমিশনের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এবারের বার্ষিক এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ফ্যাশন-এ্যাপারেল, ফেব্রিক, চামড়াজাত পণ্য, গৃহস্থালী পণ্য, উপহার, ভোগ্যপণ্য এবং খাদ্য ও পানীয় ক্যাটাগরিতে ১০ টি দেশ ত্রিশটি বুথের মাধ্যমে মেলায় তাদের পণ্য প্রদর্শন করছে।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। এই প্রেক্ষাপটে হাইকমিশন বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণের জন্য বিভিন্ন বাণিজ্য মেলায় অংশগ্রহণসহ অন্যান্য পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বৈচিত্র্যময় বিভিন্ন পণ্যসাসামগ্রী নিয়ে অংশগ্রহণ করার জন্য ‘প্রাণ’ কে ধন্যবাদ জানান।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান মালয়েশিয়ার প্রধান বিপণন কর্মকর্তা টাইলার তাসিন জানান, বিভিন্ন সেক্টরের উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী বুথ পরিদর্শন করেছেন এবং বাংলাদেশের পণ্যসামগ্রী নিয়ে তাদের আগ্রহ লক্ষ্য করা গেছে। মালয়েশিয়ার বাজারে ‘প্রাণ’ শক্তিশালী ব্র্যান্ড হিসেবে বিকাশের জন্য কাজ করে চলেছে এবং এই মেলা সেক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ হিসেবে মনে হয়েছে। এজন্য তিনি বাংলাদেশ হাইকমিশনকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার এবং মালয়েশিয়া বাংলাদেশে ৯ম বৃহত্তম বিনিয়োগকারী দেশ। মালয়েশিয়ায় বাণিজ্য সম্প্রসারণের জন্য ২০২৩ সালে এখন পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরির ৯টি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করেছে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স