আল্লু অর্জুনের বহুল প্রতিক্ষীত সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তি পেয়েছে আজ

শেষ হলো অপেক্ষার পালা। আল্লু অর্জুনের বহুল প্রতিক্ষীত সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তি পেয়েছে আজ। বিশ্বজুড়ে প্রায় ৯ হাজার থিয়েটারে এটি দেখা যাচ্ছে। এরইমধ্যে খবর ছড়িয়েছে, দারুণ সাফল্য পাচ্ছে ছবিটি। সোশ্যাল মিডিয়াজুড়ে চলছে হৈচৈ। আসছে রিভিউ।

বছরের শেষ সিনেমা হিসেবে এটি একটি বড় হিট হতে যাচ্ছে বলেই মত দিচ্ছেন বলিউডের বাজার বিশ্লেষকেরা।

তবে সৌদি আরবের সেন্সর বোর্ড সিনেমাটির বেশ কিছু অংশ কাটছাট করেছে। ‘জাথরা দৃশ্য’ নামে একটি গুরুত্বপূর্ণ দৃশ্য সরিয়ে ফেলা হয়েছে। এই দৃশ্যে অনেক হিন্দু ধর্মীয় প্রতীক এবং দেবতাদের নিয়ে দৃশ্য ছিল। আল্লু অর্জুনের চরিত্রকেও সেই দৃশ্যে এক দেবীর মতো সাজানো হয়েছিল। সৌদির সেন্সর বোর্ড তা পছন্দ করেনি।

এই কারণে সৌদি আরবের দর্শকের জন্য সিনেমাটি ১৯ মিনিট কেটে ছোট করা হয়েছে। সেখানে সিনেমাটির চূড়ান্ত দৈর্ঘ্য হবে প্রায় ৩ ঘণ্টা ১ মিনিট।

এই পরিবর্তনগুলোর পরও সিনেমাটি সৌদিতে ভালো সাড়া ফেলেছে। সিনেমা হলগুলো দর্শকে পূর্ণ বলে খবর পাওয়া গেছে।

এছাড়াও বিশ্বের অন্যান্য দেশেও ভালো আয় করছে ছবিটি। অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানার মতো কিছু রাজ্যে ৪ ডিসেম্বর সিনেমাটি একদিন আগে দেখানো হয়েছিল। সেখানে ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা ছিল ছবিটিকে ঘিরে। সিনেমাটি প্রি-বুকিংয়ে প্রায় ৬০ কোটি রুপি আয় করেছে।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’ ছবিতে আল্লু অর্জুন ছাড়াও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা এবং ফাহাদ ফাসিলসহ অনেকে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স