আউটসোর্সিং কোম্পানি ইএসকেএল’র সঙ্গে চুক্তি বাতিল মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের

আউটসোর্সিং কোম্পানি এক্সপ্যাট সার্ভিসেস কুয়ালালামপুর এসডিএনবিএইচডি (ইএসকেএল)-এর সঙ্গে চুক্তি বাতিল করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, `২০২৩ সালের ২২ সেপ্টেম্বর এক্সপ্যাট সার্ভিসেস কুয়ালালামপুর এসডিএনবিএইচডি (ইএসকেএল)-এর সঙ্গে হাইকমিশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ধারা ৮(বি) অনুযায়ী, হাইকমিশন এই চুক্তি বাতিলের লিখিত তিন মাসের নোটিশ প্রদান করছে। এই সিদ্ধান্তটি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে।’

ইএসকেএল-এর সঙ্গে চুক্তি সম্পর্কিত অন্তর্ভুক্ত বিধান অনুযায়ী সব বিষয়ের সুষ্ঠু সমাপ্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে কোনো তথ্য জানার জন্য মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ইএসকেএল কর্তৃপক্ষকে যোগাযোগ করতে বলা হয়।

চলতি বছরের ৫ জানুয়ারি রাজধানী কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের নানামুখী সেবা নিয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যাত্রা শুরু করে ইএসকেএল। ৫ বছরের চুক্তি হলেও এক বছর না হতেই এই চুক্তি বাতিল করলো বাংলাদেশ হাইকমিশন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্টের কার্যক্রম উদ্বোধন করেন তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা, সেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল-মাসুদ চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন তৎকালীন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুস ছালাম পিএসসি।

  • Related Posts

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘শ্রীকৃষ্ণের জন্মতিথি সবার অংশগ্রহণে আনন্দময়…

    Continue reading
    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, শ্রী কৃষ্ণ তার জীবন ও কাজের…

    Continue reading

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা