ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে ২ ব্যবসায়ী নিহত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাহেন্দ্র ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশীদ ও আব্দুল খালেক নামের দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাপোর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম। 

নিহত হারুন অর রশীদের বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামে। আর আব্দুল খালেকের বাড়ি ঐ একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকায়। তারা দুজন ধান ও ভুট্টা ব্যবসায়ী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও দিনাজপুরের বীরগঞ্জ পাকা সড়কে ডিজেল চালিত মাহেন্দ্র ট্রাক্টর ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হারুন অর রশীদ ও আব্দুল খালেক গুরুতর আহত হয়। 

তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা গুরুতর অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে। এসময় হারুন অর রশীদের মৃত্যু হয়। অপরদিকে আব্দুল খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মৃত্যু হয় তার। 

ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনার পর ঘাতক মাহেন্দ্র ট্রাকটি পালিয়ে যাওয়ার কারণে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ