নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৭ মাওবাদী নিহত

ভারতের তেলেঙ্গানা রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাত মাওবাদী নিহত হয়েছেন। রোববার (১ ডিসেম্বর) মুলুগু জেলায় এ ঘটনা ঘটে। পুলিশের ইনফরমার সন্দেহে দুই আদিবাসী লোককে হত্যা করার এক সপ্তাহ পর এ ঘটনা ঘটল।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রোববার ভোর সাড়ে ৫টার দিকে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হয়। এর আগে তেলেঙ্গানা পুলিশের বিশেষ বাহিনী (মাওবাদ বিরোধী এলিট গ্রেহাউন্ডস)  চালপাকা জঙ্গলে মাওবাদীদের দেখতে পায় এবং তাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়।

পুলিশ জানায়, এ সময় মাওবাদীরা আত্মসমর্পণ করতে অস্বীকার করে এবং নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। 

এতে বন্দুকযুদ্ধে সাত বিদ্রোহী নিহত হয়। যাদের মধ্যে সিপিআই (মাওবাদী) কমান্ডার ৩৫ বছর বয়সের ভদ্রু ওরফে কুরসাম মাঙ্গু ওরফে পাপান্নাও আছে।

এ সময় মাওবাদীদের দখলে থাকা একে-৪৭, জি৩ আইএনএসএএস রাইফেল ছাড়াও অন্যান্য অস্ত্র ও বিস্ফোরক জব্দ করে নিরাপত্তা বাহিনী।

মুলুগু জেলায় মাওবাদীদের পুনর্গঠিত হওয়ার চেষ্টা এবং তাদের কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার প্রেক্ষিতে গত কয়েক বছরের মধ্যে রোববার সবচেয়ে বড় মাওবাদী বিরোধী অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

গত ২১ নভেম্বর মুলুগুতে মাওবাদীদের হাতে দুইজন আদিবাসী লোককে পুলিশের চর সন্দেহে হত্যা করা হয় বলে জানা গেছে।

  • Related Posts

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স কোনো “স্বাধীনতা দিবস” পালন করে না, বরং এর পরিবর্তে প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে। প্যারিস, ফ্রান্স উইসম গ্রেন্ডির পাঠানো সংবাদে…

    Continue reading
    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন। নিউ ইয়র্ক সিটি সিটি হল থেকে স্টুয়ার্ট ম্যাককেইনের পাঠানো সংবাদে জানা যায়- ধর্ষণের পরিসংখ্যান এবং সাক্ষাৎকার…

    Continue reading

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব

    টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব