মৃত্যুর ছয় বছর পর প্রকাশ হলো আইয়ুব বাচ্চুর ‘ইনবক্স’

লম্বা বিরতির পর ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে মুক্তি পেলো আইয়ুব বাচ্চুর নতুন গান। এর শিরোনাম ‘ইনবক্স’।১ ডিসেম্বর এটি উন্মুক্ত হয় অন্তর্জালে। প্রকাশের পর থেকেই মুগ্ধতা ছড়িয়ে পড়েছে চারপাশে।

আইয়ুব বাচ্চু না ফেরার দেশে চলে যাওয়ার ছয় বছর পর নতুন গান প্রকাশ হলো।  

আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা অগোছালো গান ও শব্দহীন গিটারগুলো সামলে নেন নিজ দায়িত্বে। গড়ে তোলেন আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। মূলত এই ফাউন্ডেশনের উদ্যোগেই প্রকাশ হলো ‘ইনবক্স’।

চন্দনা জানান, এখন থেকে ধারাবাহিকভাবে আইয়ুব বাচ্চুর রেখে যাওয়া গানগুলো মুক্তি পাবে। যদিও এর জন্য তিনি চেয়েছেন অন্যদের সহযোগিতা।  

তিনি বলেন, বাচ্চুর অনেক গান এখনও অপ্রকাশিত রয়েছে। আমার ইচ্ছা ক্রমশ সবগুলোই প্রকাশ করবো। কিন্তু ভিডিও তৈরি করতে বেশ খরচ। যদি কেউ এগিয়ে আসে, খুব ভালো হয়। তবে কেউ না এলে, আমি একাই গানগুলো প্রকাশ করবো।

এদিকে আইয়ুব বাচ্চুর মৃত্যুর ৬ বছর পরেও তাকে নিয়ে শ্রোতাদের উন্মাদনার শেষ নেই। ইউটিউবে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ দেখে ফেলেছে গানটি। কমেন্ট বক্স ভরে গেছে প্রিয় গায়কের প্রতি ভালোবাসায়।  

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্ম হয় আইয়ুব বাচ্চুর। কলেজ জীবনে ‘আগলি বয়েজ’ নামক ব্যান্ড গঠনের মাধ্যমে সংগীতজগতে যাত্রা করেন। ১৯৭৭ সালে যোগ দেন ‘ফিলিংস’ ব্যান্ডে। এই ব্যান্ডে ছিলেন ১৯৮০ সাল পর্যন্ত। এরপর যোগ দেন ‘সোলস’-এ। ছিলেন ১৯৯০ সাল পর্যন্ত।

১৯৯১ সালের ৫ এপ্রিলে নিজের ব্যান্ড ‘এলআরবি’ গড়েন আইয়ুব বাচ্চু। মৃত্যু পর্যন্ত তিনিই ছিলেন এলআরবি দলের প্রধান।

  • Related Posts

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘শ্রীকৃষ্ণের জন্মতিথি সবার অংশগ্রহণে আনন্দময়…

    Continue reading
    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, শ্রী কৃষ্ণ তার জীবন ও কাজের…

    Continue reading

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা