মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ড

প্রবাসীদের সম্মানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিদের নিয়ে ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৪। শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কুয়ালালামপুরের জি টাওয়ারের বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভয়েস এশিয়ান আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ) প্রেসিডেন্ট, প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কুলিয়্যাহ অফ ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট সাইন্সেস, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) এর প্রফেসর ড. এ.কে.এম. আহসানুল হক, ডিস্টিংগউইস্ট রিসার্চ প্রফেসর অ্যান্ড হেড রিসার্চ সেন্টারে ফর নানো-ম্যাটেরিয়ালস অ্যান্ড এনার্জি টেকনোলজি, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সানওয়ে ইউনিভার্সিটির প্রফেসর ড. সাইদুর রহমান (সিআইপি), ডিপার্টমেন্ট অব ইলেকট্রিকাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) এর প্রফেসর এসএমএ মোতাকাব্বির, স্কুল অব অকুপেশনাল থেরাপি, পেরদানা ইউনিভার্সিটির ডিন প্রফেসর নাথান ভ্যাটিয়ালিঙ্গাম, ফ্যাকাল্টি অব বিজনেস, ইকোনমিক্স অ্যান্ড ফিনান্স পেরদানা ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ড. সিরিয়াক নেলিকুনাল দেবাশিয়া, মেডিকেল মাইক্রোবায়োলজি পেরদানা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হাসান মাজিজ, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এর ডিরেক্টর মাহবুব আলম শাহ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিজান গ্র্যান্ড ইন্টারট্রেডার্স এসডিএন বিএইচডির পরিচালক দাতো মোহা. মিজান এবং ম্যানেজিং ডিরেক্টর, সারাহ সেভেন এর পরিচালক মোহাম্মাদ সাহাব উদ্দিন (সিআইপি) সহ মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, গবেষক, এলিট প্রবাসী, ব্যবসায়ী ও সাংবাদিক।

যেসব মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশি নিজ নিজ অঙ্গনে একেকজন সফলকাম উজ্জ্বল নক্ষত্র তাদের হাতেই তুলে দেওয়া হয় ‘ফার্স্ট মালয়েশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস’ এর সম্মাননা ক্রেস্ট।

আয়োজন সম্পর্কে জানতে চাইলে ভয়েস এশিয়ানের এডিটর অ্যান্ড সিইও এবং বাংলাদেশ টেলিভিশনের আইসিটি প্রোগ্রাম প্ল্যানার সাংবাদিক ইঞ্জিনিয়ার মোশাররফ জুয়েল বলেন, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাঙালি প্রত্যেকেই সেই দেশে আমাদের একেকজন অ্যাম্বাসেডর। তাদের সম্মান জানাতে আয়োজন করা হয়েছে এই মালয়েশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস।

তিনি বলেন, আমি মনে করি প্রবাসের মাটিতে তাদের সম্মান জানানোর অর্থই হচ্ছে আমাদের দেশের লাল-সবুজের পতাকাকে সম্মান জানানো। মালয়েশিয়ার মাটিতে এই রকম একটি আয়োজন করতে পেরে আমরা গর্বিত বোধ করছি। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাঙালি কমিউনিটিকে যাদের শতভাগ সহযোগিতায় সফলভাবে আয়োজিত হয়েছে এবারের আয়োজন। তাদের সহযোগিতা আমাদের উৎসাহ ও প্রেরণা যুগিয়েছে, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি।

ফার্স্ট মালয়েশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৪ এ যাদের সম্মানিত করা হয়েছে, উইমেন এন্টারপ্রেনার অব দি ইয়ার ক্যাটাগরিতে রুবিস বিউটি হেয়ার অ্যান্ড সেলুনের স্বত্বাধিকারী রুবি আঞ্জুম। অ্যাগ্রিকালচার ক্যাটাগরিতে, হাফসা অ্যাগ্রো সাপ্লাই এসডিএন বিএইচডি’র আব্দুল হালিম।

বেস্ট ল্যাপটপ আউটলেট ক্যাটাগরিতে, এসজি আইটি ওয়ার্ল্ড মালয়েশিয়া এসডিএন বিএইচডি’র মো. সানি। এডুকেশন ক্যাটাগরিতে, ওয়াই এন স্টাডি সলিউশন মালয়েশিয়ার দাতু মো. ইয়াসিন টুটুল। এমারজিং এইচআর এক্সিলেন্স ক্যাটাগরিতে, ফিউচার গ্লোবাল এসডিএন বিএইচডির মো. আসাদ।

বেস্ট মেইন কন্ট্রাক্টর ক্যাটাগরিতে, মিজান গ্র্যান্ড ইন্টার ট্রেডার্স এসডিএন বিএইচডির দাতু মো. মিজান। গার্মেন্টস ক্যাটাগরিতে, শার্ক কায়া এন্টারপ্রাইজের মো. শরীফ আহমেদ। রেস্টুরেন্ট ক্যাটাগরিতে, পুরান পিঠা ঘরের মো. শরীফুল ইসলাম। সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে, জেবিডি ইঞ্জিনিয়ারিং এসডিএন বিএইচডি’র মো. জাহাঙ্গীর।

রিটেইল অ্যান্ড হোলসেল ক্যাটাগরিতে, গং ডিউক রিসোর্সেস এসডিএন বিএইচডি’র মো. কাশেম। কার ওয়াশ ক্যাটাগরিতে, পারফেক্ট কার পলিশ সেন্ট্রালের আশরাফুল আল শামীম। এন্টারপ্রেনার ক্যাটাগরিতে, ওয়াই এন প্রো সার্ভিস এসডিএন বিএইচডি’র দাতু মো. ইয়াসিন টুটুল। হোম অ্যাপ্লায়েন্স ক্যাটাগরিতে, প্রোলেক্স ইলেকট্রনিক লিমিটেডের জুয়েল রানা। প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ক্যাটাগরিতে, তাজবির ট্রেডিং এসডিএন বিএইচডি’র তাজবির খান রিজেন্ট। কন্সট্রাকশন এক্সিলেন্স ক্যাটাগরিতে, শরিফ কন্সট্রাকশন এসডিএন বিএইচডি’র মো. শরিফুল ইসলাম শরীফ।

ফরেন ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যাটাগরিতে, জিএসসি গ্লোবাল সলিউশন্স’র মো. শোয়াইব। সার্ভিস এক্সিলেন্স ক্যাটাগরিতে, ইন্টারগ্রেড গ্রুপ অব কোম্পানিজ’র মো. কামরুল হাসান কামাল। গ্রোসারি শপ ক্যাটাগরিতে, নূর মরিয়াম সারবানিকা এন্টারপ্রাইজ’র নজরুল ইসলাম। বেস্ট ডিস্ট্রিবিউশন কোম্পানি ক্যাটাগরিতে জেটিজি এন্টারপ্রাইজ (এম) এসডিএন বিএইচডি’র মো. রাসেল এবং উইমেন ইন্সপাইরেশন ক্যাটাগরিতে জান্নাত অনন্যা।

হাতে সম্মাননা নেওয়া প্রোলেক্স ইলেকট্রনিক লিমিটেডের জুয়েল রানা বলেন, আপনি কীভাবে পেলেন এই সম্মাননা? উত্তরে তিনি বলেন, স্বার্থ ছাড়া খুঁজে খুঁজে কাউকে সম্মাননা জানানো এখনকার বাজারে খুবই বিরল। ডেকে নিয়ে আমাকে সম্মাননা জানালো মানেই আমার দেশ এবং আমার কাজকে সম্মান জানানো। আমার ভালো লাগছে।

এছাড়াও ফার্স্ট মালয়েশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৪ এর স্পেশাল ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়, পারসন অব দি ইয়ার, আলতাব খান। বিজনেস ম্যান অব দি ইয়ার, আশরাফুল আল শামিম। ইয়াংগেস্ট এমারজিং বিজনেস ম্যান অব দি ইয়ার, মো. সানি। ইয়াং গেস্ট দাতু অব দি ইয়ার, দাতু মো. ইয়াসিন টুটুল। বেস্ট এমারজিং বিজনেস ম্যান অব দি ইয়ার, মো. শরিফুল ইসলাম শরীফ। বেস্ট গ্রুপ অব কোম্পানিজ অব দি ইয়ার ওয়াহিদুর রহমান, সিআইপি ম্যানেজিং ডিরেক্টর- সি মিলিনিয়াম ট্রেড (এম) এসডিএন বিএইচডি। লাইফ টাইম অ্যাচিভমেন্ট ক্যাটাগরিতে মিজান গ্র্যান্ড ইন্টার ট্রেডার্স এসডিএন বিএইচডি’র দাতু মো. মিজানকে।

অ্যাসোসিয়েশন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন, কোডরেন্ট, জালালাবাদ অ্যাসোসিয়েশন মালয়েশিয়া, বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি অব মালয়েশিয়া এবং বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়াকে।

মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড রিসার্চ প্রফেসর অ্যান্ড হেড রিসার্চ সেন্টার ফর নানো-ম্যাটেরিয়ালস অ্যান্ড অ্যানার্জি টেকনোলজি স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রফেসর ড. সাইদুর রহমান বলেন, মালয়েশিয়ায় বিভিন্ন সেক্টরে কর্মরত বাংলাদেশিদের অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য ভয়েস এশিয়ার প্রথমবারের মতো এটি একটি খুব ভাল উদ্যোগ। এটি অন্যান্য বাংলাদেশিদেরও অনুপ্রাণিত করবে। স্বীকৃতি শুধু কয়েকটি খাতে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এটি অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগ যেমন; শিক্ষা এবং গবেষণা খাতও অন্তর্ভুক্ত করা উচিত।

এছাড়াও জার্নালিজম ক্যাটাগরিতে যেসব সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয় তাদের মধ্যে, দৈনিক মানব জমিনের মালয়েশিয়া প্রতিনিধি আরিফুল ইসলাম, এনটিভির মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, সময় টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদের, ডিবিসির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক নয়া দিগন্ত এবং মাই টিভির প্রতিনিধি আশরাফুল মামুন, বাংলাদেশ প্রতিদিনের মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণ এবং বিডি নিউজের মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমেদ খানকে।

এছাড়া ডেভেলপমেন্ট জার্নালিজম ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয় যমুনা টিভি, যুগান্তর এবং জাগো নিউজের মালয়েশিয়া প্রতিনিধি, আহমাদুল কবিরকে।

প্রিয়ার প্রাণবন্ত সঞ্চালনায় ফার্স্ট মালয়েশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস নাইট হয়ে উঠেছিলো জীবন্ত এবং প্রাণোচ্ছল। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ভয়েস এশিয়ানের এই আয়োজনকে একটি মাইলফলক হিসেবে বিবেচনায় রেখে বলেন, আগামী বছরেও আরও উজ্জ্বলভাবে পাখা মেলবে মালয়েশিয়ায় অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস।

  • Related Posts

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘শ্রীকৃষ্ণের জন্মতিথি সবার অংশগ্রহণে আনন্দময়…

    Continue reading
    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, শ্রী কৃষ্ণ তার জীবন ও কাজের…

    Continue reading

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা