খিলগাঁওয়ে ভাইয়ের ছুরিকাঘাতে বোন খুন, ঘাতক আটক

রাজধানীর খিলগাঁওয়ে ভাইয়ের ছুরিকাঘাতে বোন খুন হয়েছেন। নিহতের নাম রুমি আক্তার (৩৫)। এই ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক ভাই মো. বাবুল (৫৫)। ঘটনার পর ঘাতক সালামকে (৪০) আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খিলগাঁও পশ্চিম নবীনবাগের এক বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত রুমি ও তার ভাই বাবুলকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৫টায় রুমিকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাই তার ছোট বোনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে।

রুমি কুমিল্লার বরুরা থানার আবুল হাসেমের মেয়ে। পরিবারটি নবীনবাগের ওই বাসায় থাকেন। স্বজনরা জানান, তিন ছেলের জননী রুমি। দুই-তিন বছর আগে তার স্বামী জহির অন্য একটি বিয়ে করে তাদের ছেড়ে চলে যান। এরপর থেকে তিন ছেলেকে নিয়ে রুমি নবীনবাগে বাবার বাসায় থাকতেন। অন্যের বাসায় কাজ করতেন রুমি।

ঘাতক সালামের স্ত্রী জুলেখা আক্তার জানান, তার স্বামী সালাম আগে অটোরিকশা চালালেও বর্তমানে বেকার। কোনো কাজই করেন না তিনি। এছাড়া নিয়মিত মাদকসেবন করেন। এ নিয়েই প্রতিদিনই স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়া হচ্ছিল। দুই সপ্তাহ আগে এসব বিষয় নিয়ে সালাম স্ত্রী জুলেখাকে প্রচণ্ড মারধর করেন। তখন পরিবার সালিশে বিষয়টি মীমাংসা করে এবং সালাম আর নেশা করবে না বলে প্রতিজ্ঞা করেন।

তিনি জানান, এরপরও তিনি কোনো কাজ করেন না। দুইদিন ধরে তাদের বাসায় কোনো বাজার নেই। এ নিয়ে বুধবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং ছেলে-মেয়েকে নিয়ে জুলেখা বাবার বাড়িতে চলে যাবেন বলে জানান। তখন সালাম ক্ষিপ্ত হয়ে ঝগড়া শুরু করেন। বড় ভাই বাবুলকে বলেন তার স্ত্রীকে আটকাতে। তখন বড় ভাই বাবুলও তার বিরোধিতা করেন এবং বলেন, নেশা করা না ছাড়লে স্ত্রী তো চলে যাবেই।

বড় ভাইয়ের এমন কথা শুনে সালাম ঘর থেকে ধারালো ছুরি এনে বড় ভাই বাবুলকে আঘাত করেন। এটি দেখে ফেরাতে যান ছোট বোন রুমি। তখন রুমির পিঠেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন সালাম।

ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন বলেন, ‘এই ঘটনায় নিহতের বড় ভাই বাবুল আহত হয়েছেন। ঘাতক নিহতের ভাই আব্দুস সালামকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স