সাকিব ভালো খেললেও জেতেনি বাংলা টাইগার্স

ব্যাটে-বলে দলের সেরা পারফরম্যান্স দেখালেন সাকিব আল হাসান। কিন্তু তা সত্ত্বেও জিততে পারল না বাংলা টাইগার্স।

আবুধাবি টি-টেন লিগে টানা তৃতীয় জয়ের লক্ষ্যে নেমে আজ আজমান বোল্টসের কাছে ৩১ রানে হেরেছে সাকিববাহিনী। আজমানের ছুঁড়ে দেওয়া ১৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৬ উইকেটে ১০২ রান করে থামে বাংলা টাইগার্স।  

আগে ব্যাট করতে নামা আজমান বোল্টস ওপেনিং জুটিতেই তুলে ফেলে ৭৭ রান। ১৮ বলে ২৭ রান করা ওপেনার শেভন ড্যানিয়েলকে ফিরিয়ে জুটি ভাঙেন সাকিব নিজেই। কিন্তু ৩০ বলে ৬টি করে ছক্কা ও চারে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে বাংলার ঘাড়ে রানের বোঝা চাপিয়ে দেন অ্যালেক্স হেলস। এছাড়া ১৩ বলে ২০ রান করে অপরাজিত থাকেন জিমি নিশাম।

বল হাতে একমাত্র উইকেট নেওয়া বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব ২ ওভার হাত ঘুরিয়ে খরচ করেন ১৭ রান। একমাত্র সাকিবই ওভারপিছু ১০-এর নিচে রান দিয়েছেন। বাকিদের মধ্যে ২ ওভারে সর্বোচ্চ ৩০ রান খরচ করেছেন রশিদ খান। এছাড়া ১ ওভারেই ২৪ রান দিয়েছেন হ্যারি ব্রুকস।

জবাবে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলা টাইগার্স। ওপেনার হজরতউল্লাহ জাজাই ৯ বলে ১৭ রান করলেও পরের ৩ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। এরপর ইফতিখার আহমেদকে নিয়ে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন সাকিব। কিন্তু কাজ হয়নি। ইফতিখার নিজে ৮ বলে ২১ রান করে ফিরেছেন। আর সাকিব ১৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রান করে অপরাজিত থাকেন।  

বল হাতে আজমান বোল্টসের মুহাম্মদ মহসিন নেন ২ উইকেট। আর মুজিব-উর -রহমান, নিশাম ও দুনিথ ভেল্লালাগে নেন ১টি করে উইকেট। আর দলটির অধিনায়ক মোহাম্মদ নবি কোনো উইকেট না পেলেও ২ ওভারে দেন মাত্র ১১ রান। যা বড় পার্থক্য তৈরি করে দেয়।

৫ ম্যাচে এখন পর্যন্ত ২ জয় পেয়েছে বাংলা টাইগার্স। ৪ পয়েন্ট নিয়ে ছয়ে আছে বাংলা টাইগার্স। সমান পয়েন্ট নিয়ে সাতে আছে আজমান বোল্টস।

  • Related Posts

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আমরা যারা গুম ছিলাম, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে। এ সময়ে তাদের স্বজনরা কীভাবে…

    Continue reading
    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বাংলাদেশ অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের অর্ডারে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এই সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে…

    Continue reading

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন