তারকায় ভরা অক্ষয়-রিতেশদের ‘হাউজফুল ৫’, প্রকাশ হলো ছবি

বলিউডের অন্যতম বড় কমেডি ফ্র্যাঞ্চাইজির একটি সাজিদ নাদিয়াদওয়ালার ‘হাউসফুল’। এর আগে সিরিজের চারটি সিনেমা মুক্তি পেয়েছে। বলা যায় চারটি সিনেমাই বক্স অফিসে বাজিমাত করেছে। এবার আসতে চলেছে ‘হাউজফুল ৫’। সিনেমাটির নির্মাণকাজ শুরু হয়েছে।

সিনেমার ঐতিহ্য উদযাপন করতে, টিম একটি ছবি প্রকাশ করেছে। সেই ছবিতে তারকাদের বিশাল তালিকা তুলে ধরেছে। ছবিতে তারাকানরা তাদের নিজ নিজ চরিত্রে উপস্থিত হয়েছেন। এটি ভক্তদের জন্য একটি দারুণ উপহার!

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে অভিনেতা অক্ষয় কুমারকে দেখা গেছে সাদা ভেস্ট এবং বাদামী কার্গো প্যান্ট পরিধান করে আছেন। সঙ্গে স্টাইলিশ সানগ্লাস পরেছেন। যা তার মজাদার চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।

‘হাউসফুল ৫’ প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার একটি মাইলস্টোন কাজ হিসেবে তৈরি হচ্ছে। কারণ বলিউডে এটিই প্রথম ফ্র্যাঞ্চাইজি যা তার পঞ্চম কিস্তিতে পৌঁছেছে। আগের পর্বগুলোর চেয়ে পাঁচ গুণ বেশি বিনোদন এবং কমেডি নিয়ে তৈরি হবে ছবিটি, দাবি করেছেন পরিচালক তরুণ মন্সুখানি।

বিগ বাজেটের সিনেমাটির শুটিং হয়েছে লন্ডন থেকে ফ্রান্স, স্পেনের মনোরম ও বিলাসবহুল ক্রুজে।

ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে আরও আছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দিস, সোনাম বাজওয়া, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকার, চাঙ্কি পান্ডে, জনি লিভার, শ্রেয়স তালপাদে, দিনো মোরিয়া, চিত্রাংদা সিং, রঞ্জিত, সাউন্ডার্য শর্মা, নিকিতিন ধীর এবং আরও অনেকেই।

‌‘হাউসফুল ৫’ আগামী বছরের ৬ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • Related Posts

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আমরা যারা গুম ছিলাম, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে। এ সময়ে তাদের স্বজনরা কীভাবে…

    Continue reading
    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বাংলাদেশ অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের অর্ডারে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এই সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে…

    Continue reading

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন