শত বছরের রেকর্ড ভাঙলো সিউলের তুষারপাত

তুষারপাতের নতুন রেকর্ড দেখলো দক্ষিণ কোরিয়া। নভেম্বরে এবারই প্রথম ১১৭ বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে সিউলে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ৭টা নাগাদ ১৬ দশমিক ৫ সেন্টিমিটার (৬ দশমিক ৫ ডিগ্রি) তুষারপাত রেকর্ড করা হয় রাজধানীতে । চলতি বছরের শীতের প্রথম তুষারপাতের ঘটনা এটি।

এমন তুষারপাত আগে কখনও দেখেনি কোরিয়াবাসী। বছরের প্রথম তুষারপাতেই ঢেকে যায় গোটা দক্ষিণ কোরিয়া। বুধবার ভারি তুষারপাতের কারণে অচল হয়ে পড়ে জনজীবন। বন্ধ হয়ে যায় রাস্তাঘাট, ট্রেন চলাচল। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

এদিকে, ভারি তুষারপাতের কারণে ট্র্যাফিক দুর্ঘটনায় দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। এতে সকাল থেকে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এমন প্রতিকূল আবহাওয়ার কারণে ৪০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়।

এর আগে ১৯০৭ সালের অক্টোবর মাসে ১৮ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছিলো দেশটিতে।

এরইমধ্যে দুর্ঘটনা কবলিত এলাকায় ব্যবস্থা নিতে জরুরি পরিষেবা কর্মী ও সরঞ্জাম মোতায়েনের জন্য নিরাপত্তা ও পরিবহণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল।

রাজধানী সিউলসহ গাংওয়ানদো প্রদেশ তুষারপাতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়।

আবহাওয়া অফিস থেকে সতর্কতা জারি করে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে কমপক্ষে আরও ২০ সেন্টিমিটার তুষারপাতের আশঙ্কা রয়েছে। 

কোরিয়া উপদ্বীপের দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব প্রদেশের পার্বত্য অঞ্চলসহ জেজু দ্বীপে আরও তুষারপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। 

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স