মালয়েশিয়া-ইরান ‘ইহুদিবাদের সমাপ্তি ও ইসরাইলের পতন’ শীর্ষক বই প্রকাশ

মালয়েশিয়াস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে সম্প্রতি ‘ইহুদিবাদের সমাপ্তি ও ইসরাইলের পতন’ শীর্ষক একটি বই প্রকাশিত হয়েছে। বইটি সংকলন করেছেন মালয়েশিয়ার ফাউন্ডেশন অন ইসলামিক অর্গানাইজেশনস কনসালটেটিভ কাউন্সিলের (মাপিম) চেয়ারম্যান আজমি আব্দুল হামিদ।

অভ্যন্তরীণভাবে ইহুদিবাদী ইসরাইলের ধসে পড়ার সম্ভাব্য কারণ নিয়ে বিশ্বের প্রখ্যাত চিন্তাবিদরা যেসব নিবন্ধ রচনা করেছেন বইটি মূলত সেসব নিবন্ধের সংকলন। পার্সটুডে ফার্সির প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়াস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্র এবং মালয়েশিয়ার ফাউন্ডেশন অন ইসলামিক অর্গানাইজেশনস কনসালটেটিভ কাউন্সিলের (মাপিম) যৌথভাবে বইটি প্রকাশ করেছে।

ইহুদিবাদের সমাপ্তি ও ইসরায়েলের পতন শীর্ষক বইটিতে ২০টি অধ্যায় রয়েছে এবং অর্থনৈতিক কারণের পাশাপাশি সামাজিক প্রতিপত্তি ও আন্তর্জাতিক মর্যাদার দিক থেকে কীভাবে ইহুদিবাদী শাসনের পতন ঘটবে বইটিতে তা তুলে ধরা হয়েছে। সেইসঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর ইসরাইলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে বিশ্বের বেশিরভাগ অংশে ইসরাইল ও ইহুদিবাদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছে সেসব বিষয়ে বইটিতে আলোচনা করা হয়েছে।

বইটির প্রথম অধ্যায়টি কেবল মালয়েশিয়ার ভাষায় (বাহাসা মালয়ু) রচিত এবং বাকি সবগুলো অধ্যায় ইংরেজিতে লেখা হয়েছে। সম্প্রতি বইটি মালয়েশিয়ার বাজারে ছাড়া হয়েছে এবং প্রকাশের পরপরই বইটি হটকেকের মতো বিক্রি হচ্ছে।

আজমি আব্দুল হামিদ তেহরানে হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের ৪০তম দিনের অনুষ্ঠানে যোগ দেন এবং এই বইটির দুটি কপি ইরানের সংস্কৃতি ও ইসলামিক দিকনির্দেশনামন্ত্রী সাইয়্যেদ আব্বাস সালেহি এবং ইরানের ইসলামিক সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার প্রধান মোহাম্মদ মাহদি ইমানিপুরকে উপহার দেন।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স