বাদশার রেস্তোরাঁয় বোমা হামলা

সোমবার (২৫ নভেম্বর) রাতে ভারতের চন্ডীগড়ে ভারতের জনপ্রিয় র‌্যাপার বাদশার একটি রেস্তোরাঁয় বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, দুই বাইক আরোহী রেস্তোরাঁ তথা পানশালার বাইরে বোমা ছুড়ে পালিয়ে যান। বাদশার ‘ডি’ ওরা’ নামের ওই রেস্তরাঁটি বেশ পরিচিত। সাত-আটজন কর্মী সেখানে কাজ করেন। কিন্তু ভোররাতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন কেউ রেস্তোরাঁয় ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে বিস্ফোরণের তীব্রতায় রেস্তোরাঁ-পানশালার জানলার কাচ ভেঙে চুরমার হয়ে গেছে। সংবাদসংস্থা এএনআইয়ের পক্ষ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে রেস্তোরাঁর বিস্ফোরণ পরবর্তী অবস্থা।

এদিকে বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি বাদশা। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভারতীয় পুলিশ। সেসময় প্রত্যক্ষদর্শীরা ঘটনা বর্ণনা করেন। এরইমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর পুলিশ তদন্ত শুরু করেছে।

সম্প্রতি বলিউডের জনপ্রিয় র‌্যাপার বাদশা দুবাইয়ের একটি কনসার্টে পারফর্ম করেন। সেখানে হাজির হয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। আগে থেকেই গুঞ্জন ছিল বাদশার সঙ্গে হানিয়ার প্রেমের। কনসার্ট ঘিরে সেখানে কিছু সুন্দর সময় কাটান এ জুটি। সে মুহূর্ত নেটদুনিয়ায় প্রকাশও করেন অভিনেত্রী। 

  • Related Posts

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না। রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি…

    Continue reading
    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এটি মানবাধিকারের চরমতম লঙ্ঘন এবং একটি বৈশ্বিক সমস্যা। রোববার (৩০ আগস্ট) পালিত হতে যাওয়া আন্তর্জাতিক গুম প্রতিরোধ…

    Continue reading

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি