টানা দুই ওভারে ২ উইকেট শিকার তাসকিনের

শুরু থেকেই বাংলাদেশের পেসার করছিলেন শক্ত বোলিং। কোনোভাবেই রান দিতে রাজি ছিলেন না হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামরা। আবার ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের দৃঢ়তায় তারা উইকেটও পাচ্ছিলেন না।

অবশেষে ১৪তম ওভারে সফলতার দেখা পেলেন তাসকিন। ওয়েস্ট ইন্ডিজের শিবিরে প্রথম আঘাত হানলেন। তুলে নিলেন ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটকে। উইন্ডিজ অধিনায়ককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন টাইগার পেসার।

তাসকিনের জোরালো আবেদনে আম্পায়ার আঙুল তুলে দিলেও রিভিউ নেন ব্রাথওয়েট। তাতে কোনো লাভ হয়নি। ডিআরএস কথা বলেছে বাংলাদেশের পক্ষেই। ৩৮ বলে ৪ রান করে সাজঘরে ফেরত যান ব্রাথওয়েট। দলীয় রান তখন ২৫।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে নতুন ব্যাটার কেসি কার্টিতেও তুলে নেন তাসকিন। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই ক্যারিবিয়ান ব্যাটার। দলীয় স্কোরকার্ডে কোনো রান যোগ না করেই ২ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ।

এই প্রতিবেদর লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ১৬ ওভারের খেলা শেষে ২ উইকেটে ৩১ রান। মাইকেল লুইস ২৫ ও কাভিম হজ অপরাজিত আছেন ২ রানে।

আজ শুক্রবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

  • Related Posts

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

    Continue reading
    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন,  ‘ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে…

    Continue reading

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    আজ আমির খানের বিয়ে

    আজ আমির খানের বিয়ে

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত