সিনেমায় ফিরছেন অনন্ত জলিল,তার নতুন সিনেমার নাম ‘ডেস্ট্রয়’

ঢাকাই সিনেমার আলোচিত তারকা অনন্ত জলিল ফিরছেন। তার নতুন সিনেমার নাম ‘ডেস্ট্রয়’। ২০২৫ সালের শুরুর দিকে শুরু হবে ছবিটির শুটিং। সে বছরের কোনো এক উৎসবে মুক্তি পাবে ছবিটি।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে নতুন সিনেমার বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডেস্ট্রয়’ সিনেমার প্রযোজক এম ডি ইকবাল। তিনি জানান, এরই মধ্যে অনন্ত জলিলের সঙ্গে ছবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সিনেমার চিত্রনাট্য লিখতে বসেছেন আব্দুল্লাহ জহির বাবু।

মাঝ সমুদ্রে অ্যাকশনধর্মী গল্পে দেখা যাবে অনন্তকে। ছবিতে নায়িকা হিসেবে থাকবেন যথারীতি অনন্ত জলিলের স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। প্রযোজক এম ডি ইকবাল বলেন, ‘এই সিনেমার মাধ্যমে অনন্ত-বর্ষাকে নতুন রূপে দেখা যাবে, যেভাবে দর্শক আগে কখনো তাদের দেখেননি। বলা যায়, নতুন মিশনে নামছেন অনন্ত-বর্ষা। তাদের সঙ্গে থাকবেন একঝাঁক তারকা। আপাতত তাদের নামগুলো জানাতে চাই না।’

এর আগেও প্রযোজক ইকবালের ছবিতে কাজ করেছেন অনন্ত জলিল ও বর্ষা। ‘কিল হিম’ নামের ওই সিনেমায় নিয়ে বেশ আলোচনায় তৈরি হয়েছিল। অনন্ত-বর্ষা ছাড়াও সেখানে অভিনয় করেছিলেন আরও বেশ কজন তারকা।

  • Related Posts

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আমরা যারা গুম ছিলাম, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে। এ সময়ে তাদের স্বজনরা কীভাবে…

    Continue reading
    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বাংলাদেশ অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের অর্ডারে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এই সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে…

    Continue reading

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন