সভাপতির ডাক পেয়ে বার্সেলোনা যাচ্ছেন মেসি!

যে ডেরায় বড় হয়েছিলেন তর্কযোগ্যভাবে বর্তমান ফুটবল বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি, সেই ডেরায় তার ফেরার খবরে এখন ব্যবহার করতে হয় আশ্চর্যবোধক চিহ্ন। এটাই বোধহয় সময়ের খেলা। বার্সেলোনা নামক ছোটবেলার ঘরে ফেরত যাচ্ছেন মেসি, এমন খবর শুনলে এখন খানিকটা ঘোরে চলে যান ফুটবলভক্তরা। পরক্ষণেই নড়েচড়ে বসে কৌতুহলের ভঙ্গিতে কিছুটা আশ্চর্য হয়ে প্রশ্ন করেন, আসলেই কি তাই? মেসি সত্যিই বার্সেলোনায় ফিরবেন?

২০০০ সালে মেসির বয়স কেবল মাত্র ১৩। ওই সময় বার্সেলোনা ছাড়া বোধহয় অন্যকিছু চিনতেন না মেসি। অর্বাচীন বালক মেসি খেলা শুরু করলেন বার্সার ইয়ুথ দলে। সময়ের ব্যবধানে ক্রমেই আর্জেন্টাইন বালক হয়ে উঠলেন ফুুটবল বিশ্বের সেরা তারকা। পুরো বিশ্বে নিজের তারকাখ্যাতি ছড়িয়ে দিলেন। ফুটবল খেলাকেই চেনালেন নতুন করে।

দুই দশকেরও বেশি সময় বার্সেলোনায় থাকার পর ২০২১ সালে জীবনের মোড় ঘুরে গেল মেসির। অর্থ সংকটে পড়লো ইউরোপের অন্যতম নামীদামি ক্লাবটি। ভেতরে সিদ্ধান্ত হলো- মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে না বার্সা। অর্থাৎ হাতে গড়া তারকাকে ছেড়ে দেবে স্প্যানিশ লা লিগার ক্লাব। খবরটা যেন বিশ্বাসই করতে পারছিলেন না বার্সা ও ফুটবলপ্রেমীরা।

সে সময় বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা প্রতিজ্ঞা করেছিলেন, তিনি মেসিকে রাখবেন। শেষ পর্যন্ত পারলেন না। অবশেষে দীর্ঘ ২১ বছরের সম্পর্কচ্ছেদ হলো মেসি ও বার্সার। সম্পর্কে তিক্ততার এক পর্যায়ে সব মায়া ছেড়ে ক্যাম্প ন্যু থেকে মেসি উড়াল দিলেন ফ্রান্সের প্যারিসের বিমানে।

দুই মৌসুম খেললেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। এরপর উঠলেন যুক্তরাষ্ট্রের বিমানে। খেলা শুরু করলেন এমএলএসের ক্লাব ইন্টার মিয়ামির জার্সিতে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রেই আছেন মেসি। বার্সার সঙ্গে তিক্ততা এতটাই প্রবল ছিল যে, ২০২১ সালের পর ক্লাব ছাড়ার পর একবারের জন্যও বার্সেলোনায় যাননি ৮বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

আগামী ২৯ নভেম্বর বার্সার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছেন মেসি। বার্সার স্থানীয় রেডিও ব্রডকাস্ট প্রতিষ্ঠান টোট কস্তা বলছে, এই অনুষ্ঠানে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকাকে স্বয়ং আমন্ত্রণ জানিয়েছেন ক্লাবের সভাপতি লাপোর্তা।

জানা গেছে, বার্সা সভাপতির আমন্ত্রণ এড়িয়ে যাবেন না মেসি। সেটি হলে প্রিয় তারকাকে আরও একবার ক্যাম্প ন্যুতে দেখতে পারবেন কোটি কোটি ভক্ত।

গেল অক্টোবরে পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছিলেন বার্সায় মেসির সতীর্থ আন্দ্রে ইনিয়েস্তা। স্প্যানিশ বিশ্বকাপজয়ী এই তারকাকে জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানিয়েছিল বার্সা। প্রিয় সতীর্থের বিদায় সংবর্ধনায়ও মেসি যাননি। না যাওয়ার পেছনের কারণ হতে পারে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার ম্যাচ।

এবার আর ব্যস্ততা নেই মেসির। কারণ ২০২৪ সালের শেষ ম্যাচটি গতকাল বুধবার খেলে (পেরুর বিপক্ষে) ফেলেছে আর্জেন্টিনা। অন্যদিকে মিয়ামিতেও ২০২৪ মৌসুম শেষ হয়েছে। আশা করা হচ্ছে, ২৯ নভেম্বরের অনুষ্ঠানে মেসিকে ক্যাম্প ন্যুতে দেখা যাবে।

  • Related Posts

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে দুই মাদকচক্রের বন্দিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত কারারক্ষীও রয়েছেন। এ ঘটনায় শতাধিক বন্দি ও কারারক্ষী আহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির…

    Continue reading
    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    চলতি ফুটবল বিশ্বকাপে মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে ফিফাকে অনুরোধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সেই নিষেধাজ্ঞা স্থগিত করায়…

    Continue reading

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু