পথের পাঁচালীর সেই দুর্গা আর নেই

কিংবদন্তী সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি ‘পথের পাঁচালী’। এ চলচ্চিত্রে ‘দুর্গা’ চরিত্রে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন অভিনেত্রী উমা দাশগুপ্ত। এই অভিনেত্রী আজ মারা গেছেন। পশ্চিমবঙ্গের একটি দৈনিককে অভিনেত্রীর মৃত্যুর খবরটি জানান অভিনেতা-বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী।

জানা গেছে, দীর্ঘ দিন ক্যান্সারে ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার অভিনেত্রী উমা চলে গেলেন পরপারে। এদিন সকালে পশ্চিমবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

শৈশব থেকেই থিয়েটার করা উমাদেবীকে আবিষ্কার করেছিলেন মানিকবাবু। যদিও তার বাবা চাননি মেয়ে সিনেমায় আসুক। তবে শেষমেশ উমার পরিবারকে রাজি করিয়ে নেন পরিচালক। আর বাকিটা ইতিহাস। মুক্তির পর দর্শক না পেলেও সময়ের স্রোতে পথের পাঁচালী হয়ে উঠেছে বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে এক আভিজাত্যের পরিচয়।

সিনেমায় দুর্গার মৃত্যু শুধু অপুর মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল তাই নয়, কাঁদিয়েছিল আপামর দর্শককে।সেই দুর্গার বাস্তব প্রয়াণে শোকে ন্যুয়ে পড়েছে টলিপাড়া তথা বাংলা সিনেমার দর্শক।

মাত্র একটি ছবিতে অভিনয় করেই বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন উমা দাশগুপ্ত। ‘পথের পাঁচালী’ চলচ্চিত্রে কিশোরী দুর্গা চরিত্রকে পর্দায় জীবন্ত করেছিলেন উমা। এরপর তাঁকে আর পর্দায় দেখা যায়নি। পেশাগত জীবনে তিনি ছিলেন শিক্ষক।

  • Related Posts

    দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

    এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’…

    Continue reading
    জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

    প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতগণের মধ্যে সম্মানি বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি…

    Continue reading

    দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

    দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

    জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

    জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

    ‘হরমুজ প্রণালি’র নাম ‘ট্রাম্প প্রণালি’ হওয়া উচিত: ট্রাম্প

    ‘হরমুজ প্রণালি’র নাম ‘ট্রাম্প প্রণালি’ হওয়া উচিত: ট্রাম্প

    রাজপরিবারের সদস্য হলে আমি হ্যারি-মেগানকে ফেরত নিতাম না: ট্রাম্প

    রাজপরিবারের সদস্য হলে আমি হ্যারি-মেগানকে ফেরত নিতাম না: ট্রাম্প

    মার্কিন পাহারায় হরমুজ পেরোল ৪০ তেলবাহী জাহাজ

    মার্কিন পাহারায় হরমুজ পেরোল ৪০ তেলবাহী জাহাজ

    ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

    ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

    ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন নেইমার

    ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন নেইমার

    ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’র পর আবারও জুটি রাজ-সাবিলা

    ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’র পর আবারও জুটি রাজ-সাবিলা

    মিশরে আন্তর্জাতিক মাওলিদ সেমিনারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা

    মিশরে আন্তর্জাতিক মাওলিদ সেমিনারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের