পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো অস্ট্রেলিয়া

ওয়ানডে সিরিজে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে কামব্যাক করেছিল পাকিস্তান। পরের দুই ম্যাচ জিতে সিরিজের ট্রফি নিজেদের করে নিয়েছিল তারা। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে এই পাকিস্তান পাত্তাই পেলো না।

সিরিজের তিন ম্যাচেই পাকিস্তানকে নাকাল করেছে অস্ট্রেলিয়া, শেষ টি-টোয়েন্টি জিতেছে ৫২ বল হাতে রেখে ৭ উইকেটের বড় ব্যবধানে। এতে করে তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশের লজ্জাতে ডুবলো পাকিস্তান।

ব্যাটাররাই প্রতি ম্যাচে বিপদে ফেলেছেন পাকিস্তানকে। হোবার্টে এই ম্যাচেও অস্ট্রেলিয়ার সামনে মাত্র ১১৮ রানের লক্ষ্য ছুড়ে দিতে পেরেছিল সফরকারীরা।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুর দিকে কিছুটা চাপে ছিল অস্ট্রেলিয়া। ৪ বলে ২ রান করে শাহিন শাহ আফ্রিদির শিকার হয়ে ফেরেন ওপেনার ম্যাথু শর্ট। ১১ বলে ১৮ করেন আরেক ওপেনার জ্যাক ফ্রেসার- ম্যাকার্গ, তাকে আউট করেন জাহানদাদ খান।

জস ইঙ্গলিশ ধরে খেলছিলেন। ২৪ বলে ২৭ রানে তিনি আব্বাস আফ্রিদিকে উইকেট দেন। তখনও কোনোমতে লড়াইয়ে টিকে ছিল পাকিস্তান। কিন্তু এরপর মার্কাস স্টয়নিস সব শেষ করে দিয়েছেন।

পাকিস্তানের পেস আক্রমণের দুই সেরা অস্ত্র হারিস রউফের এক ওভারে দুইটি করে ছয়-চার আর শাহিন শাহ আফ্রিদির এক ওভারে দুই ছক্কা আর এক বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন স্টয়নিস।

২৭ বলে ৫টি করে চার-ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন অসি এই অলরাউন্ডার। টিম ডেভিড অপরাজিত থাকেন ৩ বলে ১ ছক্কায় ৭ রানে।

এর আগে অসি বোলারদের তোপে ১৮.১ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে গেছে সালমান আলি আগার দল।

সোমবার হোবার্টে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল পাকিস্তান। ৬১ রান পর্যন্ত সফরকারীদের ছিল ১ উইকেট। দ্বিতীয় ওভারে অস্ট্রেলিয়ার পেসার স্পেন্সার জনসনের বলে আউট হন পাকিস্তান ওপেনার সাহেবজাদা ফারহান (৭ বলে ৯)।

দলীয় ৬১ রানে হাসিবুল্লাহ খান আউট পরই ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। ৯১ রানে চলে যায় ৭ উইকেট। অর্থাৎ ৩১ রান তুলতেই ৬ উইকেট হারায় পাকিস্তান। আসা যাওয়ার মিছিলে ছিলেন উসমান খান (৪ বলে ১), সালমান আলি আগা (৯ বলে ১), ইরফান খান (৮ বলে ১০), আব্বাস আফ্রিদি (৮ বলে ১)।

বাবর আজম আউট হন ২৮ বলে ৪১ রান করে। পাকিস্তান ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত রান এটিই। ব্যাটিং ধসের মধ্যে আউট হন এই ডানহাতি।

শাহিন শাহ আফ্রিদির ১২ বলে ১৬ রানের ইনিংসে ১০০ পার করে পাকিস্তান। শেষদিকে ১ রানে ৩ উইকেট হারালে ১৮.১ ওভারেই গুটিয়ে যায় সফরকারীরা।

অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন অ্যারন হার্ডি। ২টি করে উইকেট নেন স্পেন্সার জনসন ও অ্যাডাম জাম্পা।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স