পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৭ সেনা নিহত ১৮ আহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি আধাসামরিক চেকপয়েন্টে বন্দুকধারীদের হামলায় ৭ সেনা নিহত এবং ১৮ সেনা আহত হয়েছেন।

প্রাদেশিক পুলিশ কর্মকর্তা হাবিব-উর-রহমান শনিবার জানিয়েছেন, কোয়েটার প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে কালাত জেলার পাহাড়ি অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। যা ভোরে শুরু হয়ে কয়েক ঘণ্টা ধরে চলতে থাকে।

আহত ১৮ সেনার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। এক ইমেল বার্তায় তারা জানিয়েছে, তাদের সদস্যরা আধাসামরিক চেকপয়েন্টে এই হামলা চালিয়েছে।

সম্প্রতি এই গোষ্ঠীটি পাকিস্তানে তাদের কার্যক্রম বাড়িয়েছে। গত সপ্তাহে তারা একটি রেলওয়ে স্টেশনে আত্মঘাতী বোমা হামলা চালায়। যেখানে পাকিস্তানি সেনা সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়। এই হামলায় ২৭ জন নিহত হন, যাদের মধ্যে ১৯ জন সেনা সদস্য ছিলেন। তারা মূলত ছুটিতে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

এছাড়া গত মাসে করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আরেকটি আত্মঘাতী বোমা হামলায় দুজন চীনা প্রকৌশলী নিহত হন।

বিএলএ এবং অন্যান্য গোষ্ঠী কয়েক দশক ধরে বেলুচিস্তান প্রদেশের প্রাকৃতিক ও খনিজ সম্পদে বৃহত্তর অংশীদারিত্বের দাবিতে লড়াই করছে। এই অঞ্চলটি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC)-এর অংশ হিসেবে গড়ে ওঠা গওয়াদর বন্দরের জন্য গুরুত্বপূর্ণ। যা চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের (BRI) ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের একটি অংশ।

  • Related Posts

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘শ্রীকৃষ্ণের জন্মতিথি সবার অংশগ্রহণে আনন্দময়…

    Continue reading
    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, শ্রী কৃষ্ণ তার জীবন ও কাজের…

    Continue reading

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা