প্রথম দিনেই রেকর্ড আয় করল শাকিবের ‘দরদ’

একদিকে রহস্যের বেড়াজাল, অন্যদিকে নায়িকার সঙ্গে রোমান্টিক কেমিস্ট্রি। এ যেন শুধু মেগাস্টার শাকিবকে দিয়েই সম্ভব। ‘দরদ’ যেমন ঘুমিয়ে পড়া সিনেমা হলগুলোতে আলো জ্বালিয়েছে, তেমনি ঈদ ছাড়া প্রেক্ষাগৃহে উৎসব ফিরিয়েছে শাকিবিয়ানদের। আর এমন সাহসী পদক্ষেপে প্রশংসিত হচ্ছেন নির্মাতা অনন্য মামুনও। নানা আলোচনা-সমালোচনা পেরিয়ে বাংলাদেশ-ভারতসহ শুক্রবার (১৫ নভেম্বর) ২২টি দেশে মুক্তি পেয়েছে ‘দরদ’।

ধুমধাম অ্যাকশন কিংবা লুতুপুতু রোমান্স নয়, ‘দরদ’ সিনেমার মূল চালিকাশক্তি এর রহস্য এবং শাকিব খানের অভিনয়। এই সিনেমায় যেমন ভিন্ন এক শাকিবের দেখে মিলেছে, তেমনি তার নায়িকা হয়ে ফাতিমা চরিত্রে দর্শকের কাছে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। দুজনের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক।

ঈদের সময় সিনেমা দেখতে দর্শকের যেমন আবেগ কাজ করে, উৎসবহীন সময়ে দর্শককে হলে আনা ঠিক ততটাই চ্যালেঞ্জিং। ফলে যারা আসছেন, তাদের প্রত্যাশার পারদ খানিকটা বেশি থাকা মোটেও অস্বাভাবিক নয়। দর্শকের অনেকেই সিনেমার টেকনিক্যাল নানা বিষয়ে যেমন কথা বলছেন, তেমনি সিনেমাটি কোয়ালিটিফুল নাকি যারা দেখতে যাচ্ছেন তারাই ফুল হয়ে যাচ্ছেন এমন প্রশ্নও উঠছে।


নেটিজেনদের অনেকেই বলছেন, রহস্যের বেড়াজালে আবদ্ধ রাখার চেষ্টায় সফল নির্মাতা অনন্য মামুন। পাশাপাশি বাংলা সিনেমার গতানুগতিক ধারা পাল্টানো এবং শাকিবকে নিয়ে সিনেমা নির্মাণের পরীক্ষায়ও উতরে গেছেন তিনি।


প্রথম সপ্তাহে দেশে ৮৩ হলে মুক্তি পেলেও, দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা আরও বাড়বে; এমনটাই জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ‘দরদ’ দিয়ে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আবারও চাঙা হবে, এমনটাই প্রত্যাশা নির্মাতার।


এদিকে, স্টার সিনেপ্লেক্সের বরাতে জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ২৬, লায়ন সিনেমাসে ৮, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে ৪, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটারে ৩ এবং বগুড়ার মম ইনে ৩টি করে প্রদর্শনী চলছে ‘দরদ’ ছবির। এই সিনেমা দিয়ে যাত্রা শুরু করা যশোরের মনিহার সিনেপ্লেক্সে ৫টি প্রদর্শনী চলছে।


প্রেক্ষাগৃহ মালিক ও কর্তাব্যক্তিরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এ বছর এখন পর্যন্ত যে কয়টা ছবি মুক্তি পেয়েছে, মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে ‘দরদ’। ছবিটির প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছে ৩০ লাখ ৬৮ হাজার টাকা। এ বছর মাল্টিপ্লেক্সে প্রথম দিনের টিকিট বিক্রিতে দ্বিতীয় স্থানে থাকা ছবিটিও শাকিব খানের। গত পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তুফান’ ছবিটি ২৯ লাখ ৬১ হাজার টাকার টিকিট বিক্রি করে। তাছাড়া শাকিবের ‘রাজকুমার’ ছবিটি প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছিল ১২ লাখ টাকার বেশি।

প্রসঙ্গত, ‘দরদ’-এ শাকিবের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলেছে বলিউডের সোনালের। সিনেমায় শাকিব, সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।

  • Related Posts

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘শ্রীকৃষ্ণের জন্মতিথি সবার অংশগ্রহণে আনন্দময়…

    Continue reading
    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, শ্রী কৃষ্ণ তার জীবন ও কাজের…

    Continue reading

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা