কর্মী সংকটে সুইডেনে বন্ধ হচ্ছে বাংলাদেশি রেস্তোরাঁ

সুইডেনে অভিবাসননীতির কারণে বিপাকে পড়েছে বাংলাদেশি রেস্টুরেন্টেসহ ছোট ব‍্যবসা প্রতিষ্ঠানগুলো। নতুন করে কর্মী নিয়োগে নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে তাদের। যার ফলে দেশটিতে বাংলাদেশি রেস্তোরাঁর চাহিদা বাড়লেও কর্মী সংকটে তা সম্ভব হচ্ছেনা। আর এ কারণে অনেকেই বাধ্য হচ্ছেন রেস্তোরাঁ বন্ধ করে দিতে।

অভিবাসীবান্ধব দেশ হিসেবে পরিচিত সুইডেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওয়ার্কপার্মিট নিয়ে সুইডেনে আসেন বিপুল সংখ‍্যক অভিবাসী। দেশটিতে চার বছর ওয়ার্ক পার্মিট নিয়ে বসবাসের পর স্থায়ী বসবাসের আর পাঁচ বছর বসবাসের পর নাগরিকত্বের আবেদনের সুযোগ রয়েছে। ফলে অভিবাসীদের পছন্দের দেশের তালিকায় দেশটির অবস্থান শুরুর দিকেই।

কিন্তু ২০২২ সালে অভিবাসননীতিতে ব‍্যাপক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসে বর্তমান জোট সরকার। এরপরই পাল্টাতে থাকে সে চিত্র। অভিবাসন খাতে কঠোর নিয়মনীতির কারণে হাজার হাজার আভিবাসীকে সুইডেন ছাড়তে হয়।

সুইডেনে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁর সংখ‍্যা দুইশোর বেশি। যার প্রায় সবগুলোতেই কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা। রেস্তোরাঁর চাহিদা থাকলেও কর্মী সংকটে তা হচ্ছে না। কারণ, সুইডেনের বর্তমান ওয়ার্কপার্মিটে সর্বনিম্ন বেতনে একজন কর্মী নিয়োগে প্রতিষ্ঠানের মাসিক খরচ হয় বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ টাকারও বেশি।

ব‍্যবসায়ীরা বলছেন, এত অর্থ খরচ করে ওয়ার্কপার্মিটে কর্মী নেয়া তাদের জন্য প্রায় অসম্ভব। যার ফলে অনেকেই কর্মী সংকটের কারণে প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ‍্য হচ্ছেন।

  • Related Posts

    নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ মিলে যুদ্ধ করে আমরা এ দেশ স্বাধীন করেছি। মাত্র কয়েকদিন আগে স্বৈরাচারকে এ দেশ থেকে বিদায় করেছি। সব শ্রেণি-পেশার, সব ধর্ম-বর্ণের মানুষ…

    Continue reading
    জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে খাবার খেলেন প্রধানমন্ত্রী

    চারপাশ সবুজে ঘেরা, নিস্তব্ধ পরিবেশ। কোথাও ছদ্মবেশে অবস্থান নিয়েছেন সেনাসদস্যরা, কোথাও চলছে যুদ্ধকালীন কৌশলের অনুশীলন। এমন পরিবেশেই মেঠোপথ ধরে হেঁটে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

    Continue reading

    নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: তারেক রহমান

    নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: তারেক রহমান

    জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে খাবার খেলেন প্রধানমন্ত্রী

    জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে খাবার খেলেন প্রধানমন্ত্রী

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

    মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

    ব্যাংককে বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৮

    ব্যাংককে বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৮

    ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

    ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

    মেসির রেকর্ডযাত্রা অব্যাহত, বিশ্বকাপে গড়লেন আরও দুই কীর্তি

    মেসির রেকর্ডযাত্রা অব্যাহত, বিশ্বকাপে গড়লেন আরও দুই কীর্তি

    ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ বললেন মেসি

    ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ বললেন মেসি

    ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন

    ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন

    এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’

    এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’