সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিত্রনায়ক রুবেল

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এছাড়া আহত হয়েছেন আরও ৮ জন। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার ( ১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুরের সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রাজধানী ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছিলেন রুবেল ও তার ৮ সহযোগী। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদ্দার এলাকায় একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে তেঁতুল গাছে ধাক্কা লাগে রুবেলদের বহনকারী মাইক্রোবাসটির। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এই দুর্ঘটনার পর আহতদের দ্রুত ভর্তি করা হয় মাদারীপুর জেলা সদর হাসপাতালে। আহতরা হলেন: রাজধানী ঢাকার মগবাজার এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল (৬০), ভোলার চরফ্যাশনের আমেনাবাদ এলাকার মিন্টু হোসেনের ছেলে মো. কবির হোসেন (২৪), কিশোরগঞ্জের মাইক্রোবাস চালক ওমর ফারুক (৪০), রাজধানী ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার মোমেন খানের ছেলে সাইফুল ইসলাম (৩৬)। বাকিদের নাম তাৎক্ষনিক পাওয়া যায়নি।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট জানান, সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে আহতদের মধ্যে মাইক্রোবাসের চালক কিশোরগঞ্জের ওমর ফারুকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে।

চিত্রনায়ক রুবেলের শারীরিক অবস্থা প্রসঙ্গে মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট বলেন, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে চিত্রনায়ক রুবেলের। তবে এখন তিনি শঙ্কামুক্ত।

  • Related Posts

    নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ মিলে যুদ্ধ করে আমরা এ দেশ স্বাধীন করেছি। মাত্র কয়েকদিন আগে স্বৈরাচারকে এ দেশ থেকে বিদায় করেছি। সব শ্রেণি-পেশার, সব ধর্ম-বর্ণের মানুষ…

    Continue reading
    জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে খাবার খেলেন প্রধানমন্ত্রী

    চারপাশ সবুজে ঘেরা, নিস্তব্ধ পরিবেশ। কোথাও ছদ্মবেশে অবস্থান নিয়েছেন সেনাসদস্যরা, কোথাও চলছে যুদ্ধকালীন কৌশলের অনুশীলন। এমন পরিবেশেই মেঠোপথ ধরে হেঁটে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

    Continue reading

    নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: তারেক রহমান

    নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: তারেক রহমান

    জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে খাবার খেলেন প্রধানমন্ত্রী

    জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে খাবার খেলেন প্রধানমন্ত্রী

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

    মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

    ব্যাংককে বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৮

    ব্যাংককে বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৮

    ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

    ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

    মেসির রেকর্ডযাত্রা অব্যাহত, বিশ্বকাপে গড়লেন আরও দুই কীর্তি

    মেসির রেকর্ডযাত্রা অব্যাহত, বিশ্বকাপে গড়লেন আরও দুই কীর্তি

    ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ বললেন মেসি

    ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ বললেন মেসি

    ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন

    ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন

    এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’

    এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’