সিরিজ হার ঠেকাতে পাকিস্তানের চাই ১৪৮

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ে ওয়ানডে সিরিজ জয়ের পর এখন টি-টোয়েন্টি সিরিজে হার এড়াতে লড়ছে পাকিস্তান। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সাত ওভারের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৯ রানে হেরেছে পাকিস্তান। সিরিজ বাঁচানোর ম্যাচে অস্ট্রেলিয়াকে আটকে দিয়েছে ১৪৭ রানে।

সিডনিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট খরচায় অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৪৭ রান। পাকিস্তানি বোলারদের মধ্যে ৪ উইকেট শিকার করেছেন হারিস রউফ। তিন উইকেট নিয়েছেন আব্বাস আফ্রিদি।

এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় অজিরা। কোনো উইকেট না হারিয়েই দলীয় ফিফটি পার করে স্বাগতিকরা। তবে এর পরপরই ছন্দ হারিয়েছে দলটি। জ্যাক ফ্র্যাসার ম্যাকগার্ক ৯ বলে ২০ রান করে সাজঘরে ফিরলে শূন্য রানে ফেরেন জস ইঙ্গলিস। এরপর সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার ম্যাথু শর্ট। ১৭ বলে ৩২ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে।

ধাক্কা সামাল দিতে গিয়ে ব্যাটিংয়ে রান তোলার গতি কমে অস্ট্রেলিয়ার। তবুও শেষ রক্ষা হয়নি। নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে দলটি। যদিও শেষ পর্যন্ত অলআউট হতে হয়নি অস্ট্রেলিয়াকে। তবে স্কোরবোর্ড আটকে যায় দেড়শর আগেই। অস্ট্রেরিয়ার পুঁজি ৯ উইকেটে ১৪৭। 

  • Related Posts

    নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ মিলে যুদ্ধ করে আমরা এ দেশ স্বাধীন করেছি। মাত্র কয়েকদিন আগে স্বৈরাচারকে এ দেশ থেকে বিদায় করেছি। সব শ্রেণি-পেশার, সব ধর্ম-বর্ণের মানুষ…

    Continue reading
    জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে খাবার খেলেন প্রধানমন্ত্রী

    চারপাশ সবুজে ঘেরা, নিস্তব্ধ পরিবেশ। কোথাও ছদ্মবেশে অবস্থান নিয়েছেন সেনাসদস্যরা, কোথাও চলছে যুদ্ধকালীন কৌশলের অনুশীলন। এমন পরিবেশেই মেঠোপথ ধরে হেঁটে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

    Continue reading

    নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: তারেক রহমান

    নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: তারেক রহমান

    জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে খাবার খেলেন প্রধানমন্ত্রী

    জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে খাবার খেলেন প্রধানমন্ত্রী

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

    মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

    ব্যাংককে বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৮

    ব্যাংককে বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৮

    ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

    ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

    মেসির রেকর্ডযাত্রা অব্যাহত, বিশ্বকাপে গড়লেন আরও দুই কীর্তি

    মেসির রেকর্ডযাত্রা অব্যাহত, বিশ্বকাপে গড়লেন আরও দুই কীর্তি

    ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ বললেন মেসি

    ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ বললেন মেসি

    ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন

    ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন

    এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’

    এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’