ব্রাজিলের রেফারিকে কেন শাসালেন মেসি?

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দিল প্যারাগুয়ে। আসুনসিয়নের দেল চাকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার (১৫ নভেম্বর) আলবিসেলেস্তেদের ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা। ২০১৬ সালের পর আর্জেন্টিনার বিপক্ষে জয় পেল তারা।

প্যারাগুয়ের বিপক্ষে এমন হারের দিন মাঠেই মেজাজ হারালেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। রেফারির সঙ্গে একচোট বাকবিতণ্ডাও হয়েছে তার। 

এ দিন ম্যাচের একাদশ মিনিটে লাউতারো মার্টিনেজ লিড এনে দিয়েছিলেন আর্জেন্টিনাকে। কিন্তু ১৯তম মিনিটেই সমতায় ফিরে প্যারাগুয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একটি গোল হজম করে আলবিসেলেস্তেরা। ফ্রি-কিক থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতে। 

এর আগে খেলার ৩৩ মিনিটে ফাউল করে একবার হলুদ কার্ড দেখেছিলেন প্যারাগুয়ের দ্বিতীয় গোলদাতা আলদেরেতে। চার মিনিট পর মেসিকে ফাউল করেন তিনি। সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখানোর দাবি জানায় আর্জেন্টিনা। কিন্তু ব্রাজিলিয়ান রেফারি আন্দেরসন দারাস্কো তাতে কোনো সাড়া দেননি। অথচ তখন লাল কার্ড দেখলে দ্বিতীয় গোলটি হয়তো হজম করতে হতো না আর্জেন্টিনাকে। 

প্রথমবার দাবি না মানায় একবার ক্ষোভ প্রকাশ করেন মেসি। বিরতির সময় সতীর্থ নিকোলাস ওতামেন্দিকে নিয়ে আরও একবার রেফারির দিকে তর্জনি উঁচিয়ে ক্ষোভ ঝাড়েন এলএমটেন। পুরো ম্যাচেই মেসিকে বেশ কয়েকবার বাজেভাবে ট্যাকল করেছেন প্রতিপক্ষ খেলোয়াড়রা। শুধু তাই নয়, গ্যালারিতে মেসির ১০ নম্বর জার্সি নিষিদ্ধ করেছিল প্যারাগুয়ে। ফলে মেসিকে ঘিরে ‘ক্রেজ’ দেখা যায়, তা এই ম্যাচে অনেকটাই অনুপস্থিত ছিল। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারিকে নিয়ে সমালোচনা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। তিনি বলেন, ‘(রেফারি নিয়ে) অনেক কিছুই বলতে পারি, কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হতে পারে। তাই এসব না বলাই ভালো। তাতে অজুহাত মনে হবে না এবং লোকেও এভাবে ভাববে না। মাঠে কী ঘটেছে আমরা সবাই দেখেছি। তবে ম্যাচের ফলাফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’ 

ম্যাচ হারলেও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১১ ম্যাচে আলবিসেলেস্তেদের সংগ্রহ ২২ পয়েন্ট। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে প্যারাগুয়ে। সমান পয়েন্ট নিয়ে চারে আছে উরুগুয়ে এবং পাঁচে আছে ইকুয়েডর। 

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স