‘চিৎকার করলে বাচ্চাদের মেরে ফেলব’ বলে নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

মাদারীপুরের শিবচরে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটনা ঘটেছে। এ সময় নগদ ৪ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও ল্যাপটপ লুটের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিনগত রাতে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার হাজী মো. শাহজাহান মাদবরের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহজাহান মাদবরের বাড়ির লোকজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। মাঝরাতে একদল ডাকাত বসতঘরের দোতলার জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এ সময় অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিন্মি করেন ৮-১০ জনের ডাকাত। পরে আলমিরা ভেঙে নগদ ৪ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ৪ টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ লুট করে নিয়ে পালিয়ে যান ডাকাতরা। 

এরপর ওই বাড়ির পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ার বাসায় ঢোকেন ডাকাত দলের সদস্যরা। একইভাবে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ২টি মোবাইল ফোন নিয়ে যায়। পরে ভুক্তভোগীদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মুখোশধারীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে শিবচর থানার ওসি।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার ছেলে মিজানুর রহমান জানান, ডাকাতদল বাসার দোতলায় জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। এ সময় ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে সব লুট করে নিয়ে যায়। চিৎকার করলে বাচ্চাদের মেরে ফেলার হুমকিও দেন ডাকাতরা। এরপর ঘরে থাকা টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে পালিয়ে যান তারা।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশের একটি দল। ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ দিয়েছে, এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স